র‌্যাংকিংয়ে মাশরাফি-তামিম এগিয়ে গেলেন

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৭, ২২:০০আপডেট : ১৯ জুন ২০১৭, ২৩:৫০

র‌্যাংকিংয়ে মাশরাফি-তামিম এগিয়ে গেলেন চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল শেষে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হয়ে এলো দলীয় র‌্যাংকিংয়ে পতন। চ্যাম্পিয়ন পাকিস্তান ৪ পয়েন্ট অর্জন করেছে এবং বাংলাদেশকে ৭ নম্বরে নামিয়ে উঠেছে ছয়ে। ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার খুব কাছে তারা। বাংলাদেশের (৯৪) চেয়ে এক পয়েন্টে এগিয়ে পাকিস্তান। তবে ব্যক্তিগতভাবে র‌্যাংকিংয়ে কিছুটা সুখবর শুনেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং র‌্যাংকিংয়ে এগিয়ে গেছেন তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজা।

ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে নামিয়ে দিয়েছেন তামিম। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে বাংলাদেশি ওপেনার এক ধাপ উন্নতি করেছেন। তার অবস্থান ১৬ নম্বরে। চ্যাম্পিয়নস ট্রফিতে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে তার রান ২৯৩।

এদিকে বোলিং র‌্যাংকিংয়ে মাশরাফি এগিয়েছেন তিন ধাপ। চ্যাম্পিয়নস ট্রফিতে চার ম্যাচে ২ উইকেট নিয়েও ১৫ নম্বরে উন্নীত বাংলাদেশি অধিনায়ক।

তবে ব্যক্তিগত র‌্যাংকিংয়ে পতনও দেখেছে বাংলাদেশ। বোলারদের র‌্যাংকিংয়ে ৩ ধাপ নেমে ১৯ নম্বরে সাকিব আল হাসান। আর ১৫ নম্বরে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ নেমে ২৯ নম্বরে অবস্থান করছেন।

ব্যাটিং র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর বোলিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউড।

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি