মাশরাফির অন্যরকম ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ০০:০৬আপডেট : ২০ জুন ২০১৭, ০০:৩৬

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাশরাফি বাবা-মা হারানো অনেক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে কাজ করে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন। অনাথ এই শিশুদের আশ্রয় থেকে শুরু করে পড়াশোনার দায়িত্বটা এই সংগঠনটি বেশ ভালোভাবেই করে চলছেন। আর এই শিশুদের আনন্দঘন এক সময় উপহার দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। মাশরাফির অন্যরকম ইফতার সোমবার মোবাইল ফোনের ব্র্যান্ড প্রতিষ্ঠান লাভা’র সৌজন্যে গুলশানে সুবিধাবঞ্চিত  শিশুদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন মাশরাফি। সেখানেই শিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালেন। মাশরাফিকে পেয়ে আবেগে আপ্লুত শিশুরা নিজেদের স্বপ্নগুলো আঁকড়ে ধরার প্রেরণা পেলেন। মাশরাফির অন্যরকম ইফতার মাশরাফির কথা শুনে সজলীর বড় হওয়ার স্বপ্নটা যেন আরও ‘বড়’ হয়ে উঠল। ক্লাস এইটে পড়া এই কিশোরী মাশরাফির কথায় অনুপ্রেরণা খুঁজে পেল, ‘আমার স্বপ্ন আইনজীবী হওয়ার, চেষ্টা করব। যে পরিবেশে থাকি ও যেখানে থাকি, হয়তো হতে পারব না! তবে চেষ্টা করে যাব। স্বপ্নেও ভাবিনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের সঙ্গে আমাদের দেখা হবে। তাকে আমরা টিভিতে দেখেছি। কেমন লাগছে তা আসলে বলার মতো নয়। যখন উনি (মাশরাফি) আমাদের পাশে বসলেন, তখন মনে হচ্ছিল স্বপ্নের দেশে চলে যাচ্ছি।’ মাশরাফির অন্যরকম ইফতার এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে মাশরাফি বলেছেন, ‘খুবই ভালো লাগছে। লাভা মোবাইল কোম্পানি খুব ভালো উদ্যোগ নিয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে তারা আছে। ওদের জন্য কাজ করছে। শিক্ষার ব্যবস্থা করছে। আশা করি তারা কাজটা চালিয়ে যাবে। সবারই দায়িত্ব যার যার জায়গা থেকে মানুষের জন্য কিছু করার। আমার জায়গা থেকে আমি করব। সবাই এগিয়ে এলে সবাই ভালো থাকতে পারবে।’

/আরআই/এফএইচএম/ 

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি