বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন খাজা

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৩:১২আপডেট : ২৩ জুন ২০১৭, ১৩:১৪

উসমান খাজা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একেবারে হাতেগোনা, মাত্র চারটি। নিজ নিজ দেশে দুইবার করে মুখোমুখি হয়েছে তারা। সবগুলো ম্যাচ বড় ব্যবধানে জিতেছিল অসিরা। ১১ বছর পর আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। দুই দলের কেউই কখনও টেস্টে একে অপরকে মোকাবিলা করেনি। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে মুশফিকুর রহিম ও স্টিভেন স্মিথদের। তাই শক্তির বিচারে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক তারা।

আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের মোটেও হালকাভাবে নিচ্ছে না অসিরা। তাদের ব্যাটসম্যান উসমান খাজা জানালেন এমন কথা। অস্ট্রেলিয়ার চেয়ে ভিন্ন কন্ডিশন বলে বাংলাদেশকে নিয়ে সতর্ক তিনি। তাই প্রথমবার বাংলাদেশ সফরকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন জন্মসূত্রে পাকিস্তানি এ ব্যাটসম্যান।

নিজ গুহায় টাইগাররা শক্তিশালী স্বীকার করছেন খাজা। তার প্রত্যাশা সিরিজটা হাড্ডাহাড্ডি লড়াইয়েল হবে। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ জনের শক্তিশালী দলের এ সদস্য বলেছেন, ‘তারা নিজ মাঠে খুব ভালো, অনেকটা ভারতের মতো। তাদের উইকেটও অনেকটা ভারতের কাছাকাছি। এটা চ্যালেঞ্জ হবে।’

২৩ টেস্ট খেলে পাঁচ সেঞ্চুরি ও আট হাফসেঞ্চুরির মালিক খাজা এ সফর নিয়ে বলেছেন, ‘এ সফর কঠিন হবে। কারণ আমি আগে বাংলাদেশে যাইনি। যতটুকু খবর পেয়েছি এটা বেশ জনাকীর্ণ এলাকা। আমাদের অস্ট্রেলিয়ার চেয়ে একেবারে ভিন্ন পরিবেশ।’ বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ মানছেন খাজা, ‘লোকজন মনে করতে পারে, ‘বাংলাদেশ এ আর এমন কী, সহজ একটা জয় পাব।’ কিন্তু বিষয়টা আর তেমন নেই।’

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের