ধারাভাষ্যকে বিদায় বললেন ব্লোফেল্ড

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৭:৫২আপডেট : ২৩ জুন ২০১৭, ১৭:৫৩

বিবিসির ধারাভাষ্য কক্ষে হেনরি ব্লোফেল্ড ‘বিবিসি রেডিও’তে কান পাতলে আর শোনা যাবে না তার ভরাট কণ্ঠস্বর। আগামী ৭ সেপ্টেম্বর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ শেষে মাইক্রোফোনকে বিদায় বলে দেবেন হেনরি ব্লোফেল্ড। ধারাভাষ্য কক্ষে ৪৫ বছর কাটিয়ে দেওয়ার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৭৭ বছর বয়সী এই কিংবদন্তি ধারাভাষ্যকার।

বিবিসি রেডিও’র টেস্ট ম্যাচ স্পেশালকে (টিএমএস) সত্যিকার অর্থেই ‘স্পেশাল’ করে তুলেছে ব্লোফেল্ডের জাদুকরী কণ্ঠস্বর ও অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা। না দেখেও যেন সবকিছু দেখা হয়ে যায় তার চমৎকার ধারাবর্ণনায়! ‘ব্লোয়ারস’ নামে পরিচিত কিংবদন্তি এই ধারাভাষ্যকার শুক্রবার ‘বিদায়’ বলে দিয়েছেন তার নিজের ওয়েসবাইটে। লিখেছেন, ‘সব ভালোরই শেষ আছে। ৫০ বছরের কাছাকাছি সময় টেস্ট ম্যাচ স্পেশাল বক্সে কাটিয়ে দেওয়ার পর মাইক্রোফোন তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্রিকেটের প্রতি ছিল তার অসম্ভব ভালোবাসা। স্কুল জীবন থেকেই শুরু হয় ব্যাট-বলের লড়াই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে পঞ্চাশের দশকে অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটে। যদিও ক্যারিয়ার লম্বা করতে পারেন নি মারাত্মক দুর্ঘটনার শিকার হওয়ায়। বাস এসে তার সাইকেলকে ধাক্কা মারলে ব্লোফেল্ডকে কোমায় থাকতে হয়েছিল ২৮ দিন। তাই মাত্র ১৭ বছর বয়সেই ইতি টানতে হয় ক্রিকেট ক্যারিয়ারের।

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও ক্রিকেট ছাড়তে পারেন নি তিনি। তিন বছর ব্যাংকে চাকরি করার পর ষাটের দশকে শুরু করেন সাংবাদিকতা। শুরু হয় নতুন পথ চলা। যে পথে একটা একটা সিঁড়ি ভেঙে বিবিসি রেডিও’র টিএমএস দিয়ে উঠে যান সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে।

খ্যাতির সর্বোচ্চ জায়গা থেকেই অবসরে যাচ্ছেন ব্লোফেল্ড। ৭ সেপ্টেম্বরের পর আর  শোনা যাবে না তার জাদুকরী কণ্ঠস্বর। ক্রিকইনফো, বিবিসি

/কেআর/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম