মোস্তাফিজের ঈদ

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৬ জুন ২০১৭, ২১:৪৫আপডেট : ২৬ জুন ২০১৭, ২১:৪৫

বন্ধুর সঙ্গে মোস্তাফিজ সাতক্ষীরার তারালি ইউনিয়নের তেঁতুলিয়ায় নিজ গ্রামে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্ত সহ এলাকার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার সকাল সাড়ে ৮টায় তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ।

ঈদের নামাজের পরে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের এই পেসার। এলাকার সঙ্গে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এই বলে, ‘ঈদ আনন্দের দিন। সবার ঈদ শুভ হোক, আরও আনন্দময় হোক।’ পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে ভীষণ ভালো লাগছে মোস্তাফিজের, ‘পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে। ঈদ উপলক্ষে আমরা সব ভাই-বোন এক জায়গায় হতে পেরেছি।’ মায়ের হাতের রান্না করা হাঁসের মাংস ও গরুর মাংস খাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও ভাগাভাগি করেছেন, ‘কাল (মঙ্গলবার) পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে সুন্দরবনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে।’

এদিকে মোস্তাফিজ তার ভেরিফাইড ফেসবুক পেজেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এই পেসারের ভাই মোখলেছুর রহমান পল্টু জানিয়েছেন, ঈদ উদযাপন করতে গত শনিবার  রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে সাতক্ষীরায় এসে পৌঁছান মোস্তাফিজ। এবারের ঈদে লম্বা ছুটিই পেয়েছেন তিনি। খেলা না থাকায় ১০ জুলাই পর্যন্ত গ্রামে কাটাবেন মোস্তাফিজ। মোখলেছুর বলেছেন, ‘আগামী ১০ জুলাই ঢাকায় যাবে মোস্তাফিজ। অস্ট্রেলিয়ার সিরিজের জন্য শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে ও।’

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম