ভারতের কোচ হতে আবেদন করেছেন ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ১৬:০০আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৬:২০

ভারতের কোচ হতে আবেদন করেছেন সিমন্স অনিল কুম্বলে সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে ভারত। ইতোমধ্যে কোচের আবেদনের সময়সীমা আরও বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই সময়ে আবেদন করা কোচদের তালিকায় উঠে এসেছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের নাম! এই পদের জন্য আবেদন করেছেন সাবেক এই ক্যারিবীয় কোচ।

ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে দায়িত্বে থাকার সময় সাফল্য ছিল সিমন্সের। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে ভূমিকা ছিল এই কোচের। যদিও এরপর তার সঙ্গে চুক্তি রাখেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সিমন্স ছাড়াও আবেদন করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। এছাড়া আরও রয়েছেন টম মুডি, রিচার্ড পাইবাস, দোদা গানেষ, লালচাঁদ রাজপুত ও রবি শাস্ত্রী।

অনিল কুম্বলে থাকলে হয়তো স্বনিয়ন্ত্রিত ভাবেই কোচ হিসেবে পছন্দের তালিকায় থাকতেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় নিজ থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন কুম্বলে। যা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এদিকে রবি শাস্ত্রী এই তালিকায় থাকাতে তার হওয়ার সম্ভাবনাই রয়েছে! কারণ কোহলির সঙ্গে আগেই টিম ডিরেক্টর থাকার সময়ে মানিয়ে নিয়েছিলেন শাস্ত্রী!-মুম্বাই মিরর।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম