অসিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নিশ্চিত নন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৭, ১২:১৩আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১২:৫০

অসিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নিশ্চিত নন গিলেস্পি দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত আগেই জানিয়েছিল অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। যদিও সমঝোতার পথ উন্মুক্তের কথা বলা হয়েছিল কয়েকদিন আগেই। কিন্তু এখনও কোনও সুখবর না আসায় এই সফর আদৌ হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন অস্ট্রেলিয়া এ দলের কোচ জ্যাসন গিলেস্পি, ‘এই মুহূর্তে কোনও সফর হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমি দেখতে চাই দুই পক্ষই এক হয়েছে। যাতে করে আমরা সফরের বিমানে চড়ে দক্ষিণ আফ্রিকা যেতে পারি।’

দেনা-পাওনা সংক্রান্ত জটিলতায় দুই পক্ষই যার যার অবস্থানে অনড়। কেউ কাউকে কোনও ছাড় দিচ্ছে না। এই অবস্থায় নমনীয় অবস্থানের কথাই বললেন গিলেস্পি, ‘আমি মনে করি ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএ একটি সহঅবস্থানের মধ্যে আসবে। যদি সেটা সম্ভব হয় তাহলে এই সফরে অসাধারণ কিছুই হবে। কিন্তু এখন আমরা যা করতে পারি সেটা হলো অপেক্ষা। কোচ হিসেবে ছেলেদের সফরের জন্য এখন প্রস্তুত করাই হবে আমার কাজ। যদি নির্ধারিত সময়ে কিছুই না হয়। তাহলেও অনুশীলন করবো স্বাভাবিকের মতোই।’

/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী