টেস্টের জন্য দুই মাস নির্ধারণ করার পক্ষে রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৭, ১৬:২১আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৬:২২

টেস্টের জন্য দুই মাস নির্ধারণ করার পক্ষে রমিজ রাজা টেস্ট ক্রিকেট সংরক্ষণে আলোচনা অনেক দিন থেকেই। সেই টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতেই নতুন পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা। টেস্টের জন্য দুই মাস নির্ধারণ করে দেওয়ার পক্ষে তিনি। এমসিসির সভায় কমিটির অন্যতম সদস্য রমিজ বলেছেন, ‘আমার মনে হয় আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভালো একটি পরিকল্পনাই আছে। তাই আমার কাছে মনে হয় টেস্টের জন্য দুই মাস নির্ধারণ করে দেওয়া উচিত। ওই সময় অন্য কিছু হবে না। তাতে করে ভালো তারকারাই সেখানে খেলার সুযোগ পাবে।’

রমিজ রাজার এমন পরামর্শের পেছনে রয়েছে ভিন্ন এক কারণ। যার ব্যাখ্যাও রয়েছে তার কাছে, ‘আসলে এশিয়াতে টেস্টে সূচি সঠিক না থাকার কারণেই এখানে লংগার ভার্সনের প্রতি আগ্রহ কম।’

সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই পদক্ষেপ আশা করেন রমিজ, ‘টেস্ট ক্রিকেটের মর্যাদাকে বুঝতে হবে। আর এটা এশিয়ার ক্রিকেট বোর্ডগুলো থেকেই আসতে হবে।’

এমসিসির এই কমিটিতে আছেন রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, সৌরভ গাঙ্গুলী ও কুমার সাঙ্গাকারা। এই কমিটি টেস্টকে ৫ দিন থেকে ৪ দিন করার বিরোধিতা করেছে। আগে ধারণা ছিল হয়তো এতে ভক্ত সংখ্যা বাড়বে। কিন্তু এবার সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তারা।

/এফআইআর/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম