জয়াবর্ধনের চোখে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ১৮:৪১আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৯:০২

জয়াবর্ধনের চোখে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে তার সম্পর্ক পুরনো। গত বছরই তো বিপিএল মাতিয়ে গেছেন খেলোয়াড় হিসেবে। সামনের বিপিএলে সম্পর্কটা আরও গাঢ় হচ্ছে মাহেলা জয়াবর্ধনের। এবার আসছেন তিনি কোচের ভূমিকায়। খুলনা টাইটানসের কোচ হিসেবে নতুন যাত্রা শুরুর আগে প্রথমবার মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। হোটেল রেডিসন ব্লু’তে নতুন দল খুলনা সম্পর্কে বলার পাশাপাশি বলেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়েও। যেখানে ‘বড় দল’ হয়ে ওঠা বাংলাদেশকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।

এবারই যে প্রথম বাংলাদেশকে নিয়ে তার মুখে প্রশংসা ঝরল, এমন নয়। এর আগেও বেশ কয়েকবার শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফ তুলে ধরেছেন, ধরলেন আরেকবার। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া টাইগারদের পারফরম্যান্সের পারদ উঠছে উঁচু থেকে উঁচুতে। গত মাসের চ্যাম্পিয়নস ট্রফির সাফল্যই এর প্রমাণ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে টপকে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের উন্নতি তাই আরও বেশি করে চোখে পড়েছে জয়াবর্ধনের।

খুলনা টাইটানসের কোচ বলতে তাই দ্বিধা করলেন না, ‘নিশ্চিত করেই বলতে পারি, অনেক উন্নতি হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। সবশেষ ছয় বছর তারা ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে।’ আর এ জন্য তরুণ ক্রিকেটারদের সামনে আনলেন জয়াবর্ধনে, ‘এই উন্নতির পথে কাজ করেছে একঝাঁক তরুণ ক্রিকেটারদের দীর্ঘদিন একসঙ্গে খেলা। তরুণরা তাদের প্রতিভা ধারাবাহিকভাবে ফুটিয়ে তুলেছে।’

বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে যে শ্রীলঙ্কার ছোঁয়া আছে, কথার এক ফাঁকে সেটাও মনে করিয়ে দিলেন জয়াবর্ধনে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই, কোচিং স্টাফদের বেশির ভাগই শ্রীলঙ্কার। একটু কৃতিত্ব তাই নিজেদের ভাগেও রাখলেন শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান, ‘(বাংলাদেশের) এই সাফল্যের রহস্যের পেছনে আছে শ্রীলঙ্কান কোচিং স্টাফ, তাদের পরিশ্রম অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে। এ কারণে আমরা (শ্রীলঙ্কানরা) সামান্য কৃতিত্ব নিতেই পারি।’

বাংলাদেশের ক্রিকেটের মতো খুলনা টাইটানসেও শ্রীলঙ্কানের ছোঁয়ায় সাফল্য আসবে- খুলনার সমর্থকদের চাওয়া থাকবে এটাই।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম