অচিরেই টাইটানস ক্রিকেট একাডেমি: কাজী ইনাম আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ২০:৫৮আপডেট : ০৫ জুলাই ২০১৭, ২০:৫৯

কোচ জয়াবর্ধনের হাতে খুলনা টাইটানসের জার্সি তুলে দিচ্ছেন কাজী ইনাম আহমেদ খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, অচিরেই টাইটানস ক্রিকেট একাডেমি গড়া হবে। আর এই একাডেমির কার্যক্রম শুধু খুলনায় থাকবে না, ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে।

বুধবার টাইটানসের কোচ মাহেলা জয়াবর্ধনের পরিচিতি অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন কাজী ইনাম আহমেদ। এসময় তিনি বলেছেন, ‘বিপিএলের গত আসরে আমরা খুলনা ও যশোরে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছিলাম। এবারও তেমন অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে আমরা শুধু বিপিএলে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের বেশ কিছু ভবিষ্যত পরিকল্পনা রয়েছে। আমরা টাইটানস নামে খুলনায় একটি ক্রিকেট একাডেমি গড়ার চিন্তা-ভাবনা করছি। এর কার্যক্রম শুধু খুলনায় নয়, পুরো বাংলাদেশে থাকবে।’

অনুষ্ঠানে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করে খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রিয়াদ। তার অধিনায়কত্ব অসাধারণ। সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে লড়াই করার দুর্দান্ত ক্ষমতা আছে তার। সে সত্যিকারের টিম পারসন।’

বিপিএলের নিয়ম অনুযায়ী, আগের আসরের চারজন স্থানীয় খেলোয়াড় রেখে দেওয়ার সুযোগ পায় একটি দল। টাইটানস মাহমুদউল্লাহকে রেখে দিলেও বাকি তিন জনের নাম ঘোষণা করেনি এখনও। এ প্রসঙ্গে কাজী ইনাম আহমেদের মন্তব্য, ‘বিসিবির অনুমতি নিয়ে আমরা মাহমুদউল্লাহকে রেখে দিয়েছি। গত বছর যারা খেলেছিল তাদের  পারফরম্যান্স, কারও ইনজুরি আছে কিনা যাচাই-বাছাই করছি। আশা করি গতবার যারা ভালো পারফরমার ছিল, তারা আমাদের সঙ্গে এবারও থাকতে রাজি হবে।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান