এসেক্সে খেলার অনুমতি পেলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৭:৪৯আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২২:২৪

এসেক্সে খেলার অনুমতি পেলেন তামিম ২০১১ সালেও গিয়েছিলেন একবার, এরপর বিরতি ছয় বছরের। তামিম ইকবাল আবার যাচ্ছেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে। এবার খেলবেন তিনি কাউন্টি দল এসেক্সের হয়ে। ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর তামিমকে প্রস্তাব দেয় কাউন্টি ক্রিকেটের দল এসেক্স। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। সেবার নটিংহ্যাম্পশায়ারের হয়ে সুযোগ পেয়েছিলেন মাত্র ৫ ম্যাচ খেলার। তবে এবারের চিত্রটা অন্যরকম হওয়ার কথা, কারণ সেরা ফর্মে থাকা তামিমকে দলে ভিড়িয়েছে এসেক্স।

কাল (শুক্রবার) থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি খেলতে শুক্রবার সকালেই দেশ ছাড়ছেন বাংলাদেশের সেরা এই ওপেনার।  কালকের ম্যাচটি তাই আর খেলা হচ্ছে না তামিমের। তবে ৯ জুলাইয়ের প্রথম দুই ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তামিমের।  বিসিবি ইতিমধ্যে তামিমকে এসেক্সে খেলার অনুমতি দিয়েছে। এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তামিম আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা তার যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছি। বোর্ডের পক্ষ থেকে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে।’

এসেক্সের অধিনায়ক রায়ান টেন ডেসকাটে। তিনি ছাড়াও তামিম ডেসিংরুম ভাগাভাগি করবেন অ্যালিস্টার কুক, আশহার জাইদি, রবি বোপারা, জেমস ফস্টারদের সঙ্গে।

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমের ব্যাট হেসেছে। চার ম্যাচে ২৯৩ রান নিয়ে হয়েছেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এমন পারফরম্যান্সের পর এসেক্স যে তামিমের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না।

তবে তামিমের এই লিগটি খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কেননা আগামী মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ। এরপরেই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ওখান থেকে ফিরে এক সপ্তাহও বিশ্রাম পাবে না টাইগাররা, খেলতে হবে বিপিএল। টানা খেলা থাকায় তামিমের জন্য সিদ্ধান্তটা বেশ কঠিনই ছিল। অনেক ভাবনা-চিন্তা করে শেষ পর্যন্ত এসেক্সে খেলার সিদ্ধান্তই নিয়েছন তামিম।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম