তাদের পাশে আছেন মুশফিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জুলাই ২০১৭, ২২:৪৭আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২২:৫৪

তাদের পাশে আছেন মুশফিক জাতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে আলাদা ভাবমূর্তি আছে মুশফিকুর রহিমের। তার প্রমাণও দিয়ে থাকেন প্রায়। সেই ধারাতেই ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার ক্রিকেট টিম ও শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করলেন জাতীয় দলের এই তারকা। বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই উদ্বোধন কাজ সম্পূর্ণ করেন তিনি।

প্রীতিম্যাচে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ক্রিকেট একাদশ নির্ধারিত ৩ ওভারে ৪১ রান সংগ্রহ করে। জবাবে গাজীপুর গ্লোড়িয়ার্স ক্রিকেট ক্লাব ৫ উইকেটে মাত্র ১৩ রান করতে সক্ষম হয়। ২৮ রানে ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ক্রিকেট একাদশ জয়লাভ করে। এসময় স্টেডিয়ামে উপস্থিত মুশফিক ভক্তরা করতালি দিয়ে খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, হুইলচেয়ার ক্রিকেটে বাংলাদেশের হয়ে টাইগারদের দিল্লি জয়ের পর এবার এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটির তৈরিকৃত হুইলচেয়ার জাতীয় দল। সেই লক্ষ্যে আজ বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল হুইল চেয়ার ক্রিকেট টিমের শারীরিক প্রতিবন্ধীদের ক্রীড়া নৈপুণ্য।

প্রীতি ম্যাচের উদ্বোধন শেষে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অধিনায়ক মুশফিকুর রহিম জানান, শারীরিক প্রতিবন্ধীদের পাশে সব সময় আছেন তিনি। পাশাপাশি তিনি তাদের সাফল্য কামনা করেন। এছাড়া আসন্ন অস্ট্রেলিয়া দলের সঙ্গে সিরিজ নিয়েও নিজেদের প্রত্যাশার কথা বলেন তিনি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম