কোহলির রেকর্ডে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ১০:৪০আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১১:৩০

কোহলির রেকর্ডে সিরিজ ভারতের আগের ম্যাচে ব্যাটিংয়ে ধস ছিল ক্যারিবীয়দের। তাতেও সেই ম্যাচে নাটকীয়ভাবে হারিয়ে দিয়েছিল ভারতকে। শেষ ম্যাচেও হয়তো এমন প্রত্যাশায় ছিল স্বাগতিকরা। ২০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল। কিন্তু এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলির দল। ম্যাচটি ৮ উইকেটে জিতেছে ভারত।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রেকর্ডই গড়েছেন এতদিন শর্ট বলে ধুঁকতে থাকা কোহলি। রান তাড়ার হিসেবে তার সেঞ্চুরি এখন সর্বোচ্চ ১৮টি। আর ওয়ানডেতে এটাই সর্বাধিক। কোহলি অপরাজিত ছিলেন ১১১ রানে। ১১৫ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছয়। তার সঙ্গে ৫০ রানে ক্রিজে ছিলেন দিনেশ কার্তিক।

এর আগে অবশ্য দলীয় ৫ রানেই ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। যদিও দ্বিতীয় উইকেটে রাহানের দৃঢ়তায় সেই ধাক্কা সামলায় ভারত। ৮৪ রানে রাহানে ফিরলেও কোহলি ম্যাচ জিতে মাঠ ছাড়েন। ভারত জয় পায় ৩৬.৫ ওভারে। ম্যাচ সেরা হন কোহলি। আর সিরিজ সেরা হন রাহানে।

এর আগে টস জিতে ব্যাট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে কাইল হোপ ও মিডল অর্ডার ছাড়া সেভাবে জ্বলে উঠার তাগিদ দেখাননি কেউই। কাইল হোপ ৪৬ আর শাই হোপ ৫১ রান করেন। অধিনায়ক হোল্ডার অবশ্য ৩৬ রান করেন। এছাড়া রোভম্যান পাওয়েল ৩১ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০৫ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। পেসার মোহাম্মদ সামি ১০ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। উমেশ যাদব নিয়েছেন ৩টি।

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম