ছাড় দেবেন না স্মিথরা!

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৭, ১২:৩০আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১২:৪৫

ছাড় দেবেন না স্মিথরা! এতদিন বেতন-ভাতা নিয়ে চলমান অচলাবস্থায় সরাসরি কথা বলেননি অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। বেশ কিছুদিন মার্কিন দেশে পরিবার নিয়ে ছিলেন অবকাশে। যদিও এসিএর গুরুত্বপূর্ণ সভায় না থেকেও ভিডিও কনফারেন্সে তাদের প্রতি একাত্মতা ঘোষণা করেছিলেন। সেই স্মিথই এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়েছেন সরব। জানিয়েছেন, লভ্যাংশ ভাগের বিষয়ে কোনভাবেই ছাড় দেবেন না তারা!

১ জুলাই থেকে বেকার বনে যাওয়া অসি ক্রিকেটারদেরই একজন অধিনায়ক স্টিভেন স্মিথ। এখনও নতুন সমঝোতা চুক্তি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ধর্মঘটে যাওয়া অসি ক্রিকেটারদের একটি শক্ত দাবি ছিল, বোর্ডের কাছ থেকে ক্রিকেটারদের জন্য লভ্যাংশ ভাগাভাগি। যার পেছনে যুক্তি ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন। যা নিয়ে ইন্সটাগ্রামে স্মিথ লিখেছেন এভাবেই, ‘ছেলেরা অনেক দিন ধরেই যা বলে আসছিল সেটা হলো- আমরা লভ্যাশং ভাগাভাগির অংশটি কোনভাবেই ছেড়ে দেবো না।’

অসিদের পেশাদার ক্রিকেটারদের সংগঠন এসিএ অনেক দিন ধরেই কিছু পরিবর্তন আনার কথা বলছে। ক্রিকেটারদের নিয়ে আগের সমঝোতা চুক্তি চান না তারা। সেই পরিবর্তনের পক্ষে কথা বলেছেন স্মিথও, ‘এসিএ বেশ কিছু পরিবর্তনের কথা বলেছে। যেখানে বর্তমান মডেলকে আরও উন্নত করতে চান তারা। আমরা সেই পরিবর্তনের পক্ষেই আছি। যাতে করে তৃণমূল পর্যায়ের ক্রিকেট আরও উগিয়ে যায়।’

ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে আরও যুক্তি আছে স্মিথের। তার মতে, ‘আমার ক্যারিয়ার থেকেই আমি দেখেছি - ২০১১ সালে যখন আমি বাদ পড়ি, তখন যদি ঘরোয়া ক্রিকেটে শক্ত কিছু করে না দেখাতাম; তাহলে আজকের অবস্থানে আমি থাকতে পারতাম না। নেতা হিসেবে ওয়ার্নার, মেগ ল্যানিং অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং আমি যে কারণে লড়াই করছি- সেটা হলো ক্রিকেটারদের ন্যায্য পাওনা, যারা এই ক্রিকেটের সঙ্গেই সম্পৃক্ত।’

সমঝোতা চুক্তি নিয়ে বেশ কয়েকবারই আলোচনায় বসেছে দুই পক্ষ। যদিও কোনও ফল আসেনি। বলা হচ্ছে কালকে ফের আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএ। ক্রিকেটডটকম ডটএইউ।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম