মাঠে ফেরার অপেক্ষায় রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ২০:৫৮আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২১:০০

অস্ত্রোপচারের পর রুবেল জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে সোমবার। তবে ‘অদ্ভুত’ ইনজুরির কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না রুবেল হোসেন। আরও অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই ডানহাতি পেসারকে।  
সোমবার ক্রিকেটাররা যখন ক্যাম্পে ব্যস্ত সময় কাটাবেন, তখন রুবেলকে যেতে হবে হাসপাতালে। গত ২১ জুন মিরপুরের ডেলটা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচার হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল হলেও একটি সেলাই দিতে হয়েছিল মুখের ভেতরে।
ওই সেলাই কাটতেই হাসপাতালে যেতে হবে বলে রবিবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন রুবেল, ‘কাল (সোমবার) মুখের ভেতরের সেলাই কাটতে ডেলটা হাসপাতালে যাবো। এরপর ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। তবে এটা নিশ্চিত, আপাতত ক্যাম্পে যোগ দিতে পারছি না।’
অস্ত্রোপচারের পর অন্তত চার সপ্তাহ বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে এর মধ্যে। রুবেল এখন তাকিয়ে কন্ডিশনিং ক্যাম্পের দিকে, ‘এখন অনেক ভালো বোধ করছি। ব্যথা নেই, তবে আরও এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আশা করি, তারপরই ক্যাম্পে যোগ দিতে পারবো।’
বেশ অদ্ভুতভাবে ইনজুরিতে পড়েছিলেন রুবেল। গত মাসে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল শেষে হোটেলে ফেরার পর রুমের দরজায় ধাক্কা খান তিনি। ধাক্কাটা এত জোরে লেগেছিল যে তার বাম চোখ আর কানের মাঝখানের হাড় সরে যায়। প্রথমে তেমন গুরুত্ব না দিলেও দেশে ফেরার পর ব্যথা অনুভব করায় ডাক্তারের কাছে যান রুবেল। তখনই জানতে পারেন, আঘাতটা এমনই গুরুতর যে অস্ত্রোপচার ছাড়া উপায় নেই।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম