কোহলির সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে কোচ

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৭, ২১:০১আপডেট : ১০ জুলাই ২০১৭, ২১:৪৮

কোহলির সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে কোচ ভারতের নতুন কোচ নিয়োগে সাক্ষাৎকার পর্ব শেষ হয়েছে আজ সোমবার। সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মনের ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) কাছে প্রার্থীরা নিজেদের তুলে ধরেছেন। এদিন সন্ধ্যায় কোচের নাম ঘোষণার কথা একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন গাঙ্গুলী। কিন্তু সাক্ষাৎকার শেষে তিনিই জানালেন, কোচের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত। তারা আগে কথা বলতে চান ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে।

তরুণ অধিনায়কের সঙ্গে বোঝাপড়ায় ঝামেলা হচ্ছিল বলেই কোচের পদে ইস্তফা দিয়েছিলেন অনিল কুম্বলে। বনিবনা হচ্ছিল না কোচ ও অধিনায়কের মাঝে। দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মাঝে মতের অমিল হওয়ার প্রভাবও পড়েছিল দলের পারফরম্যান্সে। এ কারণেই কি কোহলির সিদ্ধান্তের অপেক্ষায় থাকছেন গাঙ্গুলী-টেন্ডুলকাররা!

রোববার ওয়েস্ট ইন্ডিজে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করেছে কোহলির ভারত। কয়েক দিনের মধ্যে দেশে ফিরবে দল। এরপরই আলোচনা করা হবে অধিনায়কের সঙ্গে। অর্থাৎ রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, টম মুডি, ফিল সিমন্স, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুতের মধ্যে থেকে কে কোচ হচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

সংবাদ সম্মেলনে গাঙ্গুলী বলেছেন, ‘ভারতের পরবর্তী কোচ কে হচ্ছেন, সেই ঘোষণা আমরা আপাতত কয়েক দিনের জন্য স্থগিত রাখছি। কয়েক জনের সঙ্গে আমাদের কথা বলতে হবে, বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে।’

সাবেক অধিনায়ক স্পষ্ট জানালেন, দুই বছর পরের বিশ্বকাপ সামনে রেখেই কোচ নিয়োগ দেওয়া হবে। ভারতীয় ক্রিকেটের স্বার্থকে প্রাধান্য দিয়ে নেওয়া হবে এ সিদ্ধান্ত। সাক্ষাৎকার পর্ব শেষে গাঙ্গুলী বলেছেন, ‘আমরা ৫ থেকে ৬ জনের সাক্ষাৎকার নিলাম। প্রক্রিয়া শেষ। সবার উপস্থাপনা ছিল অসাধারণ। কিন্তু ভারতের ক্রিকেটের স্বার্থে আমরা যে সেরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা নিশ্চিত করতে হবে আমাদের। কোচ, অধিনায়ক ও খেলোয়াড়রা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজ থেকে দল ফিরে আসার পর কোহলির সঙ্গে বসবেন গাঙ্গুলী, ‘কোহলিকে বুঝতে হবে কোচ কীভাবে কাজ করে। একই সঙ্গে কোচ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকায় তাকে কৃতিত্ব দিতেই হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সে ফেরার পর আমরা তার সঙ্গে বিস্তারিত আলোচনা করব।’

আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগেই ভারত নতুন কোচ পাবে বলে জানালেন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গাঙ্গুলী। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ডিএনএইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম