মঈনের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৭, ১১:৫৭আপডেট : ১১ জুলাই ২০১৭, ১২:০১

মঈনের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। আর সেই নেপুণ্যেই টেস্টের অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সতীর্থ বেন স্টোকসকে পেছনে ফেলেছেন তিনি। নতুন র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন চার নম্বরে। স্টোকস আছেন পঞ্চমে। আর তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।  

প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন মঈন। এরপর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। ১১১ রান দিয়ে মোট নিয়েছেন ১০ উইকেট। আর তাতেই প্রোটিয়াদের ২১১ রানে হারায় ইংল্যান্ড। এই কীর্তিতে ক্যারিয়ার সেরা স্থানেই পৌঁছুলেন মঈন।  বোলারদের র‌্যাংকিংয়েও ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন। প্রথমবারের মতো ৯ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ ২০-এ। একইভাবে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৭ রান করে ব্যাটসম্যানদের তালিকাতেও এগিয়েছেন।

অবশ্য তার কীর্তি আগেই জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে। পঞ্চম ক্রিকেটার হিসেবে দ্রুততম ২ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হয়েছেন। এছাড়া ১৯৮০ সালের পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে ফিফটি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এর আগে গড়েছিলেন ইয়ান বোথাম।

এই টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা জো রুটও এগিয়েছেন র‌্যাংকিংয়ে। দ্বিতীয় স্থানে রয়েছেন। পেছনে ফেলেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে। প্রথম ইনিংসে রুট করেছিলেন ১৯০ রান।

লর্ডস টেস্টে রুট উইলিয়ামসনের চেয়ে ৩২ পয়েন্টে পিছিয়ে ছিলেন। কিন্তু এই টেস্টের পর ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে গেলেন। যদিও ব্যাটসম্যানদের তালিকায় যথাযথভাবেই শীর্ষে আছেন স্টিভেন স্মিথ।

অলরাউন্ডারদের র‌্যাংকিং

১. সাকিব আল হাসান- রেটিং ৪৩২

২. রবিন্দ্র জাদেজা- রেটিং ৪২২

৩. রবিচন্দ্রন অশ্বিন- রেটিং ৪১৩

৪. মঈন আলী - রেটিং ৩৮৪

৫. বেন স্টোকস- রেটিং-৩১৯

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক