ইতিহাস গড়া মিতালিকে অভিনন্দন কোহলির

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৭, ২০:০৮আপডেট : ১২ জুলাই ২০১৭, ২০:২১

মিতালি রাজ বড় মঞ্চে বড় কাজ করে দেখালেন মিতালি রাজ। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ রানের মালিক ভারতের এই ব্যাটসম্যান। মহিলা বিশ্বকাপের মঞ্চে প্রথম মেয়ে হিসেবে ৬,০০০ রান করে গড়েছেন ইতিহাস। অনন্য এই কীর্তি গড়ার পথে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক চার্লোটে এডওয়ার্ডসকে পেছনে ফেলে মিতালি হয়েছেন মেয়েদের ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক। যার রেকর্ড ভেঙেছেন, সেই এডওয়ার্ডস তো প্রশংসা করলেনই, সঙ্গে মিতালিকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় পুরুষ দলের অধিনায়ক বিরাট কোহলিও।

মেয়েদের ক্রিকেট প্রথমবার দেখল কোনও ব্যাটসম্যানকে ৬,০০০ রান করতে। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ৬৯ রান করার পথে ৬,০০০ রানের মাইলফলকে ছুঁয়ে ফেলেন মিতালি। ১৮৩ ওয়ানডেতে ৬,০২৮ রানের মালিক ইতিহাস গড়ার পথে ছাড়িয়ে যান এতদিন ধরে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকা এডওয়ার্ডকে। ৩৪ বছর বয়সী সাবেক ইংলিশ অধিনায়ক ১৯১ ওয়ানডেতে করেছিলেন ৫,৯৯২ রান।

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হওয়া মিতালির ওয়ানডেত গড় ৫১.৫২। খেলেছেন ১০টি টেস্ট ও ৬৩ টি-টোয়েন্টি। একজন ভারতীয়র সর্বোচ্চ রানের মালিক হওয়া এবং ৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করাটার অনুভূতি ছুঁয়ে গেছে কোহলিকেও। খবরটা জানতে পেরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন ভারতীয় অধিনায়ক। লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের চমৎকার এক মুহূর্ত। আজ (বুধবার) মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন মিতালি রাজ।’

মিতালির রেকর্ডে রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যাওয়া এডওয়ার্ডস প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানকে। ২০১৬ সালের মে’তে অবসর নেওয়া সাবেক ইংলিশ ব্যাটসম্যান বলেছেন, ‘আমার মনে হয় না মিতালি তার প্রাপ্য সম্মানটা পেয়েছে এতদিন। ও ভালোমানের খেলোয়াড়, সেই সঙ্গে ওয়ানডেতে ৫০-এর উপরে গড় সত্যিই অনেক বড় অর্জন।’ বিবিসি

/কেআর/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম