বাংলাদেশ সফরের দল গড়া নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ২০:১৯আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:২২

লেম্যান ও হনস দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়ার ‘এ’ দল। বেতন নিয়ে বোর্ড ও ক্রিকেটারদের সংগঠনের বিরোধের জেরে হয়নি ওই দ্বিপাক্ষিক সিরিজ। তবে আশা, আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরের আগে সব ঝামেলা মিটে যাবে। কিন্তু বাংলাদেশ সফরে দল গড়া নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের মাথাব্যথা শুরু হয়ে গেছে। ইনজুরিতে পড়া পেসার মিচেল স্টার্কের জায়গায় কাকে নেওয়া হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ট্রেভর হনস, গ্রেগ চ্যাপেল ও ড্যারেন লেম্যানের নির্বাচক প্যানেল।

গত বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে উসমান খাজাদের লড়াই। কিন্তু সফরের কয়েকদিন আগে সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় তাদের ‘এ’ দল। এই দলটি থেকেই স্টার্কের স্থলাভিষিক্ত কাউকে খুঁজতে চেয়েছিল নির্বাচক প্যানেল। ‘এ’ দলে সামর্থ্য দেখিয়ে ১৩ জনের টেস্ট দলে সুযোগ পেতে পারতেন পেসার জ্যাকসন বার্ড, চ্যাড সেয়ার্স, জ্যাসন বেহরেনডর্ফ বা ক্রিস ট্রেমেইনের কেউ।

এছাড়া আগের ঘোষিত ১৩ জনের দলের সঙ্গে আরেকজন পেসার যোগ দেওয়ার কথা। কিন্তু স্টার্কের শূন্যস্থান পূরণ করতেই যেখানে কষ্ট হচ্ছে গ্রেগ চ্যাপেলদের, সেখানে আরেকটি বাড়তি ফাঁকা জায়গা দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

এতে করে দুইজন পেসারের খোঁজে না ছুটে একজন পেস বোলারের সঙ্গে একজন স্পিনার নেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। সেক্ষেত্রে নাম আসছে লেগ স্পিনার মিচেল সুয়েপসনের। এ বছরের শুরুতে ভারত সফরে টেস্ট দলে তিনি থাকলেও শুধুমাত্র পানি আনা-নেওয়া ও নেট বোলিংয়ের মধ্যে সীমিত ছিল তার দায়িত্ব।

তবে দুই টেস্টের জন্য দল গড়ার সমস্যা সমাধানে আরও একটি সুযোগ পাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। এ সফর সামনে রেখে হনস আগামী ১০ আগস্ট ডারউইনে সমবেত করছেন তরুণদের। সেখান থেকে কারও সুযোগ হয়েও যেতে পারে। এর পর ১৪ আগস্ট থেকে আন্তঃদলের একটি তিনদিনের ম্যাচ হওয়ার কথা, সেখানে নির্বাচক প্যানেলকে অভিভূত করে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করতে পারেন কেউ কেউ। ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম