পাকিস্তানে আন্তর্জাতিক দলগুলোকে সরফরাজের আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ১৪:২৭আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৬:০৫

বক্তব্য রাখছেন সরফরাজ বলতে গেলে সন্ত্রাসবাদের ঘটনা পাকিস্তানের নিত্যদিনের ব্যাপার। নিরাপত্তা শঙ্কায় ক্রিকেট বিশ্বের যে কোনও আন্তর্জাতিক দল সেখানে যেতে নারাজ। দেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত হওয়ার হাহাকার থামছেই না। নতুন টেস্ট অধিনায়কত্ব পেয়ে তাই আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে আমন্ত্রণ জানালেন সরফরাজ আহমেদ।

গত বৃহস্পতিবার করাচি প্রেস ক্লাব তার সম্মানে আয়োজন করেছিল একটি সংবাদ সম্মেলন। সেখানে আন্তর্জাতিক দলগুলোকে এ আহ্বান জানালেন চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক। ইংল্যান্ডে ৮ জাতির ওই ওয়ানডে টুর্নামেন্টের সপ্তাহখানেক আগে ম্যানচেস্টারে এক কনসার্টে আত্মঘাতী হামলায় নিহত হন কমপক্ষে ১৯ জন। তারপরও সব শঙ্কা কাটিয়ে নির্বিঘ্নে শেষ হয়েছে বিশ্বকাপের পরবর্তী মর্যাদার এ প্রতিযোগিতা। সরফরাজের মূল প্রশ্ন এখানেই- এত বড় ঘটনার পরও ইংল্যান্ডে আন্তর্জাতিক দলগুলো খেলতে পারলে কেন পাকিস্তানে যেতে পারবে না তারা?

পাকিস্তানের ক্রিকেট যখন দিন দিন উন্নতি করছে, তখন দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন না হওয়াটা শূন্যতা তৈরি করছে মনে করেন সরফরাজ। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের অনুপস্থিতির কারণে পাকিস্তান ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ৯ বছর ধরে আমরা দেশে ক্রিকেট খেলিনি।’ ঘরোয়া কন্ডিশন হিসেবে সংযুক্ত আরব আমিরাতে হোম সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। কিন্তু সরফরাজের মতে, সেটা কোনোভাবে দেশে খেলার মতো আমেজ এনে দেয় না।

কয়েকদিন আগে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে রোনালদিনহো ও সাবেক ৭ তারকা ফুটবলার গিয়েছিলেন পাকিস্তানে। তারা কোনও ধরনের বাধা ছাড়া দুইটি প্রীতি ম্যাচ খেলেছে, উদ্বোধন করেছেন ক্রিকেট অ্যাকাডেমি। এ ইভেন্ট পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির প্রতিফলন হিসেবে দেখছেন সরফরাজ। তাই আন্তর্জাতিক দলগুলোকে আরেকবার নতুন করে ভাবার অনুরোধ করেছেন তিনি। ডন, জিও নিউজ

/এফএইচএম/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী