দ্রাবিড়-জহিরের নিয়োগে বিসিসিআই’র ‘ইউ-টার্ন’

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ১৯:০৯আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৯:১৬

দ্রাবিড় ও জহির রবি শাস্ত্রীর সাপোর্ট স্টাফ হিসেবে জহির খান ও রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করেছিল ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) শনিবার সভা শেষে জানাল, নতুন কোচ শাস্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়োগ দেওয়া হবে সাপোর্ট স্টাফদের। আপাতত জহির ও দ্রাবিড়ের নিয়োগ স্থগিত রেখেছে তারা।

সিওএ সদস্য বিনোদ রায়, দিয়ানা এদুলজি ও বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি একটি সভায় অংশ নেওয়ার পর জানালেন, শাস্ত্রীর নিয়োগের অনুমোদন দিয়েছে কমিটি। কিন্তু দেশের বাইরে বিভিন্ন সিরিজে দ্রাবিড় ও জহির পরামর্শক হিসেবে থাকবেন কি না সে ব্যাপারে জোর দিয়ে কিছু বলতে পারেনি কমিটি। বিসিসিআই তাদের ব্যাটিং ও বোলিং পরামর্শকের দায়িত্ব দিয়েছিল।

আগামী ১৯ জুলাই এ ব্যাপারে একটি সভা ডাকা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ২২ জুলাই চূড়ান্ত হবে শাস্ত্রীর সঙ্গে সহকারী হিসেবে থাকবেন কারা। তার ৩ দিন আগে শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে চড়বেন বিরাট কোহলিরা। ২৬ জুলাই প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই সেখানে হয়তো দলটির সঙ্গে যোগ দেবেন শাস্ত্রীর সহকারীরা, সেখানে জহির-দ্রাবিড়ই থাকবেন নাকি অন্য কেউ সেই প্রশ্নের উত্তর মিলবে তখনই। ক্রিকইনফো, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম