সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-দ. আফ্রিকা, অস্ট্রেলিয়া-ভারত

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ২২:৩৬আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২২:৪৯

সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-দ. আফ্রিকা, অস্ট্রেলিয়া-ভারত মেয়েদের বিশ্বকাপ শেষ হওয়ার দ্বারপ্রান্তে। শনিবার শেষ হয়েছে লিগ পর্বের ম্যাচ, চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ইংল্যান্ড প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার। আর ভারতের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আগামী মঙ্গলবার ব্রিস্টলে স্বাগতিকরা খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। দুইদিন পরে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ডার্বিতে মোকাবিলা করবে ভারতকে।

শনিবার প্রথম পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারায়। ৭ ম্যাচে তারা ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দ্বিতীয় দল হয়ে। ওয়েস্ট ইন্ডিজকে ৯২ রানে উড়িয়ে দিয়ে অসিদের সমান পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড, তবে রান রেটে এগিয়ে থেকে নিশ্চিত করেছে শীর্ষস্থান। বাঁচা মরার লড়াইয়ে ভারত ১৮৬ রানের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারা ১০ পয়েন্ট নিয়ে নিশ্চিত করে তিন নম্বর স্থান। তবে হেরেও ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ সেমিফাইনালিস্টের জায়গা পূরণ করেছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ২৩ জুলাই লর্ডসে হবে ফাইনাল। ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম