অস্ট্রেলিয়ায় তিন দিনের ম্যাচেও এইচপি দলের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ২৩:১১আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০১:২৯

অস্ট্রেলিয়ায় তিন দিনের ম্যাচেও এইচপি দলের জয় অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে শেষ পর্যন্ত বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের জয়জয়কার। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নর্দার্ন টেরিটরি একাদশকে হোয়াইটওয়াশ করার পর একই প্রতিপক্ষকে তারা হারিয়েছে একমাত্র তিন দিনের ম্যাচেও। তাই বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সফর শেষ করেছে সাফল্যের সৌরভ সঙ্গে নিয়ে।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ম্যাচের শেষ দিনে ২১ রানের নাটকীয় জয় পেয়েছে এইচপি দল।

প্রথম দিন ব্যাট করতে নেমে এইচপি দল ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণা করেছিল। ইরফান শুক্কুরের (১০৪*) সেঞ্চুরিতে সফরকারীরা ওই স্কোর গড়েছিল।

দ্বিতীয় দিন ৩ উইকেটে ৩১৬ রানে প্রথম ইনিংসের খেলা শেষ করে নর্দার্ন টেরিটরি। শনিবার ৭ উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২২৯ রানে অলআউট হয়ে যায় এইচপি দল, লিড নেয় ১৮৯ রানের।

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে নেমে  নর্দার্ন টেরিটরি সুবিধা করতে পারেনি, অলআউট হয়ে যায় ১৬৮ রানে।

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম