ইংলিশ ব্যাটসম্যানদের সমালোচনায় ভন

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ১৬:৪০আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৬:৫১

ইংলিশ ব্যাটসম্যানদের সমালোচনায় ভন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে দৈন্যদশা ছিল ইংল্যান্ডের। বলতে গেলে ধার ছিল না প্রথম ইনিংসের ব্যাটিংয়ে। ২০৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এমন ব্যাটিংয়ে ইংলিশদের সমালোচনা করেছেন স্বদেশি ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। এই ব্যাটিংকে ‘আতঙ্কজনক’ বলে তকমা দিয়েছেন ভন, ‘ওদের ব্যাটিং দেখলে আসলে আতঙ্কের তৈরি হবে। মনে হচ্ছে খেলাটি যেই ফরম্যাটের তাতে ওদের কোনও শ্রদ্ধাই নেই।’

ইংল্যান্ড ২০৫ রান করলেও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসের জবাবে ১ উইকেট হারিয়ে করে ফেলে ৭৫ রান। আর ইংলিশদের ব্যাটিং দেখে এভাবেই সমালোচনা করলেন ভন, ‘মনে হচ্ছে ওরা যেন টি-টোয়েন্টি খেলছে। তাদের ধরন দেখে এমনটাই মনে হয়।’

তিনি আরও যোগ করেন,‘আসলে ওরা নিজেদের কৌশল নিয়ে আত্মবিশ্বাসী না। যার ফলে লম্বা ইনিংস খেলতে পারছে না। এটাই চিন্তার বিষয়। ওরা প্রতিনিয়তই এমন ধসে পড়ছে। কিন্তু কঠিন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখা উচিত।’

ইংলিশদের ব্যাটিং নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ আছে ভনের। মনে করেন খুব বেশি অলরাউন্ডার হয়ে গেছে দলে। তাই অ্যাশেজের আগেই একজন ব্যাটসম্যান প্রয়োজন এই দলে, ‘এখন ৬ জনের বোলিং অপশন প্রয়োজন নেই। তিনজন অলরাউন্ডার আছে। ব্যাটিংটা আরও ধারালো হওয়া প্রয়োজন।’

 /এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম