ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ২৩:২১আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৬:৩৬

ডিন এলগারের ব্যাটে ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন বোলাররা দেখাতে পারল না দাপট। তাই সুবিধা পেল না ইংল্যান্ড। বরং ব্যাটসম্যানদের সৌজন্যে নিজেদের শক্ত অবস্থানে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংস তারা ঘোষণা করেছে ৯ উইকেটে ৩৪৩ রানে। ইংল্যান্ডের সামনে রেকর্ড ৪৭৪ রানের লক্ষ্য।

চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে থাকতে হলে বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে স্বাগতিকদের। কারণ টেস্টে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ইংলিশদের, সেটাও তারা পেরেছিল ১৯২৮ সালে এমসিজিতে।

ইনিংসের সেরা পারফরমার আমলা ১ উইকেটে ৭৫ রানে রবিবার খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া ডিন এলগার ও হাশিম আমলা দারুণ প্রতিরোধ গড়েন। দুইজনের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে দ্বিতীয় উইকেটে আসে ১৩৫ রান। ২০১০ সালের পর দেশের বাইরে প্রথমবার টেস্টে ৫০ রান অতিক্রম করেন আমলা। তবে সেটাকে তিন অঙ্কে নিতে পারেননি তিনি।

এর আগে সেঞ্চুরির হাতছানি পেলেও ২০ রান দূরে থাকতে আউট হন এলগার। তার ৮০ রানের ইনিংস সাজানো ১২টি চারে, বল খেলেছেন ১৩৬টি।

শেষদিকে ফিল্যান্ডার যোগ করেছেন আরও কিছু রান কুইন্টন ডি কক মাত্র ১ রানে ফিরলে আমলার সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ফাফ ডু প্লেসিস। ১৮০ বলে ইনিংস সেরা ৮৭ রানে আউট হন আমলা, তার ইনিংসে রয়েছে ১৪ চার ও ১ ছয়।

আমলা-এলগারের পথ অনুসরণ করে হাফসেঞ্চুরি করেন ডু প্লেসিস। তার ৬৩ রান এসেছে ১২৮ বলে, ৯টি চারে। ইংল্যান্ডের সামনে রানের পাহাড় গড়তে ৪২ রানের কার্যকরী ইনিংস খেলেছেন ভারনন ফিল্যান্ডার।

মঈন আলী সর্বোচ্চ ৪ উইকেট নেন ৭৮ রান দিয়ে। ২টি করে পান জিমি অ্যান্ডারসন ও বেন স্টোকস। ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম