বিজয়ের জায়গায় ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ২৩:৪৮আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২৩:৫২

শিখর ধাওয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে রানের বৃষ্টি ঝরিয়েছেন শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজ সফরটাও খারাপ কাটেনি এই ওপেনারের। তবু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি তার। শেষ পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজের দরজা খুলেই গেল ধাওয়ানের। মুরালি বিজয়ের চোট সুযোগ করে দিয়েছে তাকে সামনের শ্রীলঙ্কার সফরে দলে। কব্জির চোটে ছিটকে গেছেন বিজয়।

ঘরের মাঠের মৌসুমের ১৩ টেস্টের মাত্র একটি মিস করেছিলেন বিজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে বাদ পড়ার কারণটা ছিল এই ইনজুরিই। এ জন্য অস্ত্রোপচারও করতে হয়েছিল ওপেনার। কব্জির চোট কাটিয়ে ওঠার কাজ করতে থাকা এই ওপেনারকে শ্রীলঙ্কা সফরে পাওয়া যাবে ভেবেই দলে রেখেছিলেন নির্বাচকরা। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু প্রস্তুতি ম্যাচে আবারও পুরনো চোট ফিরে এসেছে। তাই ফিজিও বিজয়কে পরামর্শ দিয়েছেন বিশ্রামের।

বিজয়ের বিশ্রামের সিদ্ধান্তে টেস্ট দলের দরজা আবার খুলে গেছে ধাওয়ানের। চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ সময় কাটানো এই ব্যাটসম্যান ছাড়াও দলে আগে থেকেই ব্যাকআপ ওপেনার হিসেবে ছিলেন অভিনব মুকুন্দ। কাঁধের চোট কাটিয়ে ফেরা লোকেশ রাহুলের সঙ্গে এদের যে কোনও একজনকে দেখা যাবে ইনিংস শুরু করতে।

শ্রীলঙ্কা সফরে ভারত খেলবে তিনটি টেস্ট। গল টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হবে ২৬ জুলাই। ক্রিকইনফো

ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম