আমিরের সেরা কোহলি

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৭, ২০:৪২আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২০:৪২

বিরাট কোহলিকে সেরা ব্যাটসম্যান মানছেন মোহাম্মদ আমির বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কে- প্রশ্নটার উত্তরে অনেক নামই আসবে সামনে। কেউ ওয়ানডে ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন তো, কেউ আবার টেস্ট ক্রিকেটে নিজেকে নিয়ে যাচ্ছে উঁচু থেকে উঁচুতে। মোহাম্মদ আমিরের কাছে কিন্তু সেরা একজনই। পাকিস্তানি ক্রিকেটার হয়েও তিনি সেরা ব্যাটসম্যানের আসনে বসিয়েছেন বিরাট কোহলিকে।

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় শত্রুতার কথা কারও অজানা থাকার কথা নয়। বিশ্বের যে কোনও জায়গায় তাদের লড়াই ছড়ায় উত্তেজনার রেণু। খেলোয়াড়রাও পরিণত হয় একে অন্যের ‘শত্রু’তে। অথচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের অধিনায়ক কোহলিকেই কিনা সেরা ব্যাটসম্যানের জায়গা দিলেন আমির! নিজের টুইটার অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে কথোপকথনের সময় কোহলিকে সেরা ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানি পেসার।

টুইটার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসেছিলেন আমির। সেখানেই এক ভক্তের প্রশ্ন ছিল- এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? উত্তরে বাঁহাতি পেসার লিখেন, ‘বিরাট কোহলি’। ২৫ বছর বয়সী এই পেসারকে অন্য আরেকটি টুইটেও করা হয়েছিল প্রায় একই প্রশ্ন। সেখানে তার এক ভক্ত প্রশ্ন করেছিলেন- জো রুট, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও বিরাট কোহলির মধ্যে কোন ব্যাটসম্যানকে বেছে নেবেন আমির? নিজের টুইটে আমিরের উত্তরটা ছিল এমন, ‘এরা প্রত্যেকেই ভালো, তবে ব্যক্তিগতভাবে আমার পছন্দ বিরাট কোহলি।’ মিড ডে

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম