এনামুল-রনিদের প্রশংসায় এইচপি দলের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ২২:০৩আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২২:০৬

অস্ট্রেলিয়া সফরে যাওয়া এইচপি দল দুই সপ্তাহের সাফল্যে ভরা সফর শেষে সোমবার রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে হাই পারফরম্যান্স বা এইচপি দল। পাঁচটি ওয়ানডে ও একমাত্র তিন দিনের ম্যাচের প্রতিটি জিতে দারুণ খুশি দলের কোচ সাইমন হ্যালমট। দেশে ফিরে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

নর্দার্ন টেরিটরির ডারউইনে শুধু ম্যাচই খেলেনি, ক্যাম্পও করেছে এইচপি দল। সব কিছু ভালো মতো হওয়ায় হ্যালমট উচ্ছ্বসিত। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এই অস্ট্রেলিয়ান কোচ বলেছেন,  ‘এই সফরে কয়েক জনের পারফরম্যান্স ছিল দারুণ। নাজমুল হোসেন শান্ত, তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ভালো খেলেছে। ইরফান শুক্কুর সেঞ্চুরি পেয়েছে, তানভীর ম্যাচে পাঁচ উইকেট নিয়েছে। সব মিলিয়ে আমার দলের ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে।’

বিশেষ করে বাঁহাতি পেসার আবু হায়দার রনির প্রশংসায় পঞ্চমুখ হ্যালমট, ‘আমাদের বোলিং ছিল অসাধারণ। বিশেষ করে তিন দিনের ম্যাচে দারুণ বোলিং করেছে বোলাররা। রনি তো অসাধারণ বোলিং করেছে। সে-ই আমাদের প্রধান স্ট্রাইক বোলার। এবাদত হোসেনের পারফরম্যান্সেও আমি খুশি।’ জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয় আর লিটন দাসেরও  প্রশংসা করেছেন তিনি, ‘লিটন খুব ভালো খেলোয়াড়। বিজয়ও দক্ষ ক্রিকেটার। শান্ত তো সেঞ্চুরিও করেছে। ওদের মধ্যে অনেক গুণ আছে, ওরা জাতীয় দলের হয়েও খেলেছে।’

অবশ্য ব্যাটিং নিয়ে কিছুটা আক্ষেপ আছে এইচপি দলের কোচের,  ‘কয়েকজন শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি, যা খুব হতাশাজনক। নইলে ৫-৬টা সেঞ্চুরি হতে পারতো।’

তবে সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফর নিয়ে হ্যালমট তৃপ্ত, ‘সফরটা খুবই ভালো হয়েছে, আমরা দারুণ সুযোগ-সুবিধা পেয়েছি। আমি নিশ্চিত, ছেলেদের ফিটনেস ও ফিল্ডিংয়ে উন্নতি সবার চোখে ধরা পড়বেই। বোলাররাও একটানা বোলিং করে সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

তরুণ ক্রিকেটারদের নিয়ে দারুণ আশাবাদী তিনি, ‘এই সফরে হার-জিত বড় কথা ছিল না। দেশের বাইরে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখাই ছিল মূল উদ্দেশ্য। ভিন্ন কন্ডিশনের সঙ্গে ছেলেদের পরিচিত করানোর জন্য এর চেয়ে ভালো সফর আর হতে পারে না। আমি মনে করি, ছেলেরা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাদের ভবিষ্যত উজ্জ্বল।’

/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম