রুমানাদের ক্যাম্প শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ২২:০৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২২:১৪

রুমানাদের ক্যাম্প শুরু বৃহস্পতিবার নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং এই ক্যাম্পের আয়োজক। ক্যাম্প চলবে ৮ দিন।

আজ বুধবার মিরপুরের ক্রীড়া পল্লীতে ক্যাম্পে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটার রিপোর্ট করেছেন। বৃহস্পতি ও শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত নেট অনুশীলন করবেন তারা।

ক্যাম্প চলার সময় রুমানা-সালমারা চ্যালেঞ্জ সিরিজ নামে একটি টুর্নামেন্টেও অংশ নেবেন। শনিবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে তিনটি দল- পদ্মা, মেঘনা ও যমুনা। প্রতিযোগিতার ৬টি ম্যাচের মধ্যে ৪টি হবে সিটি ক্লাব মাঠে, অন্য দুটির ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ।

নারী ক্রিকেটারদের এখন কোনও খেলা নেই। এমন ফাঁকা সময়ে ক্যাম্প করার সুযোগ পেয়ে আনন্দিত রুমানা আহমেদ। জাতীয় দলের অধিনায়ক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিজেদের মধ্যে হলেও আমরা একটি টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছি বলে বিসিবিকে ধন্যবাদ জানাই। খেলার মধ্যে না থাকলে উন্নতি করা সম্ভব নয়। এই টুর্নামেন্টে প্রত্যেক দল চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচগুলো আন্তর্জাতিক নয়, তবে এর ফলে আমাদের ম্যাচ খেলার অভাব খানিকটা হলেও দূর হবে।’

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন- রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, রিতু মনি, নিগার সুলতানা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, আয়েশা রহমান, খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাজহাত তাসিনা টুম্পা, লতা মণ্ডল, তৃপ্তি মণ্ডল, শামিমা সুলতানা, সানজিদা জান্নাত, লিলি রানী, সুবহানা মুস্তারি, তাজ নাহার, ইশমা তানজিম, পবিত্র রায়, লাবনী আক্তার, সানদিহা ইসলাম আশা, ইসমত জাহান ইমু, বৈশাখী সুলতানা ইয়াসমিন, বৃষ্টি রায়, ইসমত আরা, সামিয়া আক্তার সালমা, জান্নাতুল ফেরদৌস তিথি, পূজা চক্রবর্তী, আয়েশা আক্তার, নিপা আক্তার, তানিয়া সরকার ইলা, হ্যাপী আলম ও সোহেলী আক্তার।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম