ওভারে ছয় ছক্কার রেকর্ড হোয়াইটলির

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ১৬:৪৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:৫০

রস হোয়াইটলি প্রায় চার বছর পর আবার বিশ্ব ক্রিকেটে দেখা গেল এক ওভারে ছয় ছক্কার পারফরম্যান্স। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে এ রেকর্ড গড়েছেন উস্টারশায়ারের রস হোয়াইটলি। বাঁহাতি ব্যাটসম্যান এক ওভারে ৩৭ রান নিলেও দলকে জেতাতে পারেননি। ডেভিড উইলির ক্যারিয়ার সেরা ১১৮ রানের সুবাদে ইয়র্কশায়ার হারিয়েছে উস্টারশায়ারকে।

হেডিংলিতে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় ইয়র্কশায়ার। ৫৫ বলে উইলির রেকর্ড গড়া ইনিংসে কাউন্টি সেরা স্কোর গড়ে তারা। ২০ ওভারে ৬ উইকেটে স্কোর ছিল ২৩৩ রান।

লক্ষ্যে ছুটতে গিয়ে এবার রেকর্ড বইয়ে নাম লিখেন উস্টারশায়ারের হোয়াইটলি। ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার কার্ল কারভারের ওভারে টানা ছয়বার দড়ির ওপারে বল পাঠান। টানা চারটি ছক্কা হজম করার পর একটি ওয়াইড দিয়েছিলেন ইয়র্কশায়ারের অনভিজ্ঞ বোলার। পরের দুই বলেও আবার ছক্কা। অবশ্য হোয়াইটলিকে থামতে হয় ৬৫ রানে, ২৬ বলের ইনিংসে রয়েছে ৮টি ছয়। উস্টারশায়ার ৭ উইকেটে ১৯৬ রান করলে ৩৭ রানে হারতে হয়।

স্বীকৃত ক্রিকেটে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয়টি ছয় মারলেন হোয়াইটলি। এ ইতিহাসের শুরুটা হয়েছিল স্যার গারফিল্ড সোবার্সের হাত ধরে। ১৯৬৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে গ্লামরগানের ম্যালকম ন্যাশের ওভারে প্রথমবার এ ঘটনা ঘটে নটিংহ্যামশায়ারের অধিনায়কের সৌজন্যে।

১৯৮৫ সালে দ্বিতীয়বার এ রেকর্ড গড়েন রবি শাস্ত্রী। বারোদার বিপক্ষে রঞ্জি ট্রফিতে বোম্বের এ ব্যাটসম্যানের কাছে নাস্তানুবাদ হন বাঁহাতি স্পিনার তিলক রাজ।

এতদিন ঘরোয়া ক্রিকেটে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ওভারে ছয় ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০০৭ সালের বিশ্বকাপে সেন্ট কিটসে নেদারল্যান্ডসের ড্যান ফন বাঙ্গের ওভারে তৃতীয় ব্যাটসম্যান হয়ে এ রেকর্ড গড়েন তিনি।

ওই বছর গিবসের কীর্তির পুনরাবৃত্তি করেন যুবরাজ সিং। ভারতের ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা হাঁকান স্টুয়ার্ট ব্রডের বলে।

হোয়াইটলির আগে সর্বশেষ এক ওভারে ছক্কা মেরেছিলেন ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক। টি-টোয়েন্টি ব্লাস্টে দ্বিতীয় সারির দলের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ২০১৩ সালে এ রেকর্ড গড়েন তিনি।

অবশ্য এক ওভারে না হলেও ২০১৫ সালে দুই ওভার মিলিয়ে টানা ছয় ছক্কার কীর্তি আছে নটিংহ্যামশায়ারের অ্যালেক্স হেলসের।

এমন অবিশ্বাস্য রেকর্ড গড়ার পর বোলারের প্রতি সহানুভূতি দেখালেন হোয়াইটলি, ‘এভাবে ব্যাট করার উপযুক্ত সময় ছিল তখন। হয় কিছু করতে হবে, নয়তো মাঠ ছাড়তে হবে। আমি এমন এক ইনিংস খেলব ঠিক করেই মাঠে নেমেছিলাম। দলের জন্য এটা করতে চেয়েছিলাম, কোনও ব্যক্তিগত অর্জনের জন্য নয়। আমি কখনও ভাবিনি পেশাদার ক্রিকেটে এমনটা করতে পারব। বোলারের দুর্ভাগ্য যে লেগ সাইডে বাউন্ডারি খানিকটা ছোট ছিল।’ ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম