শ্রীলঙ্কার ব্যাটিং কোচ তিলকারত্নে

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ১৮:১২আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:৩২

হাশান তিলকারত্নে ২০১৪ সালে মারভান আতাপাত্তু প্রধান কোচ হওয়ার পর থেকে স্থায়ী ব্যাটিং কোচ ছাড়া চলেছে শ্রীলঙ্কা। এখনও স্থায়ীভাবে কাউকে নিয়োগ দিতে পারেনি তারা। আপাতত হাশান তিলকারত্নেকে খণ্ডকালীন নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত তিনিই শ্রীলঙ্কার ব্যাটিং কোচ।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে তিলকারত্নে আছেন জাতীয় দলের সঙ্গে। শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা শিগগিরই স্থায়ী কোচ নিয়োগের আভাস দিয়েছেন, ‘আসলে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ থেকে হাশান আমাদের সঙ্গে আছেন। এ পর্যায়ে এসে সব টেস্টের জন্য তিনি থাকবেন ব্যাটিং কোচ। খুব সম্ভবত ভারত সফর শেষে কোচ নিক পোথাসের সঙ্গে আলোচনা করব আমরা। তারপর কী ঘটে দেখা যাক। অভিজ্ঞতাবলে তার কাছ থেকে ব্যাটসম্যানরা অনেক কিছু শিখতে পারবে।’

গত বছরের ডিসেম্বর থেকে তিলকারত্নে শ্রীলঙ্কা ক্রিকেটের কোচিং করাচ্ছেন, জাতীয় দলেও তার ভূমিকা ছিল অনেকটাই। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় নির্বাচক ছিলেন তিনি। তিলকারত্নে ১১ টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। ৮৩ ম্যাচে তার ১১ টেস্ট সেঞ্চুরি আছে, ছিলেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যও।

গত শুক্রবার বোলিং কোচ চাম্পাকা রামানায়েকের স্থলাভিষিক্ত হন চামিন্দা ভাস। গত জুনে গ্রাহাম ফোর্ডের উত্তরসূরি হন পোথাস। এর আগে মার্চে বাংলাদেশ সিরিজের আগে গুরুসিনহাকে দেওয়া হয় ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব। ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম