মাহমুদউল্লাহকে নিয়ে সতর্ক বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৯:১০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৯:১২

ফিটনেস ক্যাম্পে অনুশীলনে মাহমুদউল্লাহ রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে কোমরের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনই জানা গিয়েছিল, ইনজুরিটা গুরুতর নয়। তবু এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আপাতত ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। মঙ্গলবার সকালে পর্যবেক্ষণ শেষে জানা যাবে ইনজুরির অবস্থা কেমন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান মইনুল আমিন সাংবাদিকদের বলেছেন, ‘গতকাল জিম সেশনে ওয়েট লিফটিংয়ের সময় কোমরে ব্যথা পেয়েছেন মাহমুদউল্লাহ। সঙ্গে সঙ্গে এমআরআই স্ক্যান করা হয়েছে। স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। দুশ্চিন্তা দূর হলেও তাকে ৪৮ ঘণ্টা বিশ্রামে রাখা হয়েছে।’

মঙ্গলবার সকালে মাহমুদউল্লাহর ইনজুরি কী অবস্থায় আছে, তা দেখা হবে বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘আগামীকাল তিনি স্টেডিয়ামে আসবেন। আমরা তাকে ক্লিনিক্যালি রিঅ্যাসেস করবো। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

/আরআই/এএআর/

 আরও পড়ুন:

ইনজুরিতে মাহমুদউল্লাহ

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম