এবার বিপিএলে ৫ বিদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ২০:০৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২০:১৩

বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলন বিপিএলের প্রথম চার আসরে একটি দল সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার রাখতে পারতো একাদশে। তবে পঞ্চম আসরে আসছে বড় পরিবর্তন। আগামী বিপিএলে একাদশে ৫ জন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে একটি দল। ইচ্ছা করলে ৩ জন বিদেশি খেলানোরও সুযোগ রয়েছে।

সোমবার রাজধানীর একমি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

একাদশে অতিরিক্ত বিদেশি ক্রিকেটার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো অতিরিক্ত একজন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়মের জন্য অনুরোধ জানিয়েছিল আমাদের।  আমরা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এ বিষয়ে লিখিত মতামত চেয়েছিলাম। ৮টির  মধ্যে ৭টি ফ্র্যাঞ্চাইজি মতামত জানিয়েছিল, একটি কিছু জানায়নি। ৫টি ফ্র্যাঞ্চাইজি পাঁচ জন এবং দুটি ফ্র্যাঞ্চাইজি চার জন করে বিদেশি খেলানোর প্রস্তাব দিয়েছিল।’

সব কিছু বিবেচনা করে ৫ বিদেশির প্রস্তাব যৌক্তিক বলে মনে হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের। এ বিষয়ে ইসমাইল হায়দার মল্লিকের মন্তব্য, ‘গভর্নিং কাউন্সিল মনে করেছে, দল বাড়ার কারণে ৫ জন করে বিদেশি খেলানোর অনুমোদন দেওয়াই যুক্তিযুক্ত। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক দল একাদশে সর্বোচ্চ ৫ এবং সর্বনিম্ন ৩ জন করে বিদেশি রাখতে পারবে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আরও জানিয়েছেন, ‘একটি দল যে কোনও সময় বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। তবে অকশনের ড্রাফট থেকে  কমপক্ষে দুজন বিদেশিকে নিতে হবে। এছাড়া অকশন থেকে অবশ্যই ১৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে।’ প্রতিটি দল আইকন সহ আগের আসরের চার জন খেলোয়াড় রেখে দিতে পারবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে ৪ নভেম্বর শুরু হওয়ার কথা বলা হলেও সোমবার জানানো হয়েছে, বিপিএল শুরু হবে ২ নভেম্বর। দু দিন এগিয়ে আনার কারণ হিসেবে ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘বিপিএলের টাইমিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টের টাইমিং মিলে গেছে। এছাড়া একটি দল বেড়ে যাওয়ায় আমরা ২ নভেম্বর শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ৩১ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে কনসার্ট করার পরিকল্পনা আছে। ১৫ নভেম্বরের মধ্যে টুর্নামেন্ট শেষ করার ইচ্ছা আমাদের।’

/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম