‘মুশফিককে কষ্ট দিতে চাইনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৮:০৭আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:১৪

মুশফিকুর রহিম কয়েক সপ্তাহ আগে মুশফিকুর রহিমের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সহ বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন ওমেন্স কমিটির চেয়ারম্যান ও বরিশাল বুলসের কর্ণধার এমএ আউয়াল চৌধুরী। ‘বিতর্কিত’ ওই ঘটনার বিষয়টি মুশফিক জানিয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলকে। তবে প্রায় দুই সপ্তাহ পর এ ব্যাপারে প্রথমবার মুখ খুলেছেন এমএ আউয়াল। মুশফিককে কষ্ট দেওয়ার কোনও লক্ষ্য ছিল না বলে বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

বরিশাল ছেড়ে মুশফিক যোগ দিয়েছেন রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিতে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হুট করে অন্য দলে চুক্তিবদ্ধ হওয়ায় রাগে এমন মন্তব্য করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এমএ আউয়াল, 'আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম, তাই খেলেয়োড়দের আমিও ভালবাসি। যেহেতু হঠাৎ করে শুনলাম মুশফিক চলে যাবে, তাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমার নিজের কাছে খারাপ লাগলো; আমাকে না বলে চলে যাবে? তখন আমি ওই কথা বলেছিলাম।’ যদিও ওই ধরনের মন্তব্য করা যে ঠিক হয়নি, সেটা খুব ভালো করে বুঝতে পারছেন। তাই দুঃখ প্রকাশও করলেন তিনি, ‘ওকে কষ্ট দেয়ার কোনও লক্ষ্য ছিল না আমার। বিষয়টি আমার কাছেও খারাপ লেগেছে, আমি দুঃখিত।’

এমএ আউয়ালের মন্তব্যের পর মুশফিকের অভিযোগের ভিত্তিতে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি ‘গুরুত্বসহকারে’ দেখবেল বলে জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। তিনি এখন ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ অ্যাখায়িত করে বললেন, ‘একটা মন্তব্য নিয়ে বুলু ভাইয়ের (এমএ আউয়াল) সঙ্গে মুশফিকের ভুল বোঝাবুঝি হয়েছিল। মুশফিকও কষ্ট পেয়েছিল। এ ব্যাপারে আমরা গভর্নিং কাউন্সিল থেকে একটি চিঠি দিয়েছিলাম। আমাদের চিঠির উত্তরও দিয়েছেন তিনি। ইস্যুটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি এবং মুশফিকের সঙ্গেও বসেছি। এ ব্যাপারে উনি দুঃখ প্রকাশ করেছেন।’

বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে বলেও জানিয়েছেন মল্লিক, ‘এটা সম্পূর্ণই ভুল বোঝাবুঝি। উনি আসলে কিছু না বুঝেই বলেছেন। অনাকাঙ্খিতভাবে ঘটনাটি ঘটে গেছে। মুশফিকও স্পোর্টিংলি নিয়েছে। তাই বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে।'

তবে এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এজন্য ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্ব নিয়ে কথা বলার পরামর্শ মল্লিকের, ‘ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এবং ফ্র্যাঞ্চাইজিরা নিজের অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কথা বলে। তাহলে আর এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম