সিপিএলে মিরাজের অনুপ্রেরণা বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৫:৩৭আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:৪০

মেহেদী হাসান মিরাজ (ফাইল ফটো) আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের অভিষেক প্রায় ৯ মাস আগে। অথচ এরই মধ্যে ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়ে হয়েছেন জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার। একদিক দিয়ে নিজের চেয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড়কে পেছনে ফেলে দিলেন তিনি। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন এই তরুণ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে চড়বেন তিনি। প্রায় ৩২ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার রাতে ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দেবেন মিরাজ।

অবশ্য পুরো টুর্নামেন্টে তার খেলা না খেলা নির্ভর করছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের উপর। অজিরা সূচি অনুযায়ী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে এলে মিরাজ ৫ ম্যাচ খেলেই ১২ আগস্ট বাংলাদেশের বিমানে চাপবে। আর যদি অস্ট্রেলিয়া না আসে তাহলে ছুটি বাড়িয়ে পুরো টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবেন তিনি। এনিয়ে মিরাজ বলেছেন, ‘আজ ৭টা ১০ মিনিটে আমার ফ্লাইট। ১৫ তারিখ পর্যন্ত ছুটি। অস্ট্রেলিয়া দেশে এলে ১৫ তারিখে দেশে থাকব। নয়তো ছুটি বাড়িয়ে নিয়ে পুরো টুর্নামেন্ট শেষ করেই ফিরব।’

সিপিএলে মিরাজের দল বলিউড তারকা শাহরুখ খানের ত্রিনবাগো। অস্ট্রেলীয় স্পিনার ব্র্যাড হগের জায়গায় বাংলাদেশের তরুণ অলরাউন্ডারকে নিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোর দলটি। সিপিএলে মিরাজ সতীর্থ হিসেবে পাবেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভন কুপার ও সুনীল নারিনের মতো তারকাদের।

ক্যারিয়ারের শুরুতেই এমন সুযোগ পেয়ে মিরাজ উচ্ছ্বসিত, ‘সিপিএল আমার জন্য দারুণ একটা সুযোগ হতে পারে। এই টি-টোয়েন্টি লিগটা যদি আমি কাজে লাগাতে পারি, আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলে মানিয়ে নিতে পারলে দক্ষতার দিক থেকে আমার দারুণ উন্নতি হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা ক্যারিবিয়ান লিগে কাজে লাগবে বলে আত্মবিশ্বাসী মিরাজ, ‘বিপিএলের অভিজ্ঞতা খুব কাজে দেবে। সর্বশেষ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছি। যখন যেভাবে পেরেছি অবদান রাখার চেষ্টা করেছি। বিপিএলের অভিজ্ঞতা এখানে অবশ্যই কাজে দেবে। ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড় বিপিএলে খেলেছে। আমি ওদের সম্পর্কে জানি, যা আমার পরিকল্পনায় সুবিধা হবে।’

ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও নিয়মিত হতে চান মিরাজ। তাইতো ক্যারিবিয়ান লিগে খেলার মাধ্যমে নির্বাচকদের নজরটা কেড়ে নিতে চান তিনি, ‘প্রত্যেকটা ম্যাচ প্রত্যেক খেলোয়াড়ের জন্য বড় সুযোগ। ক্যারিবিয়ান এই লিগটা আমার জন্য বড় সুযোগ। এটা অনেক বড় টুর্নামেন্ট। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় সিপিএলে খেলে। ওদের বিপক্ষে আমি যখন খেলব, আমার মানসিক শক্তি অনেক বাড়বে। সত্যি কথা বলতে এটা অনেক সহায়ক হবে। এখানে ভালো করলে যে কোনও জায়গাতেই সুযোগ হতে পারে। চেষ্টা থাকবে এখানে ভালো কিছু করার।’

/আরআই/এফএইচএম/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম