বাশারের ব্যাটে টাইটানস খুলনার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৮:১৮আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৮:২১

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাবিবুল বাশার মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শুরুটা হার দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে টাইটানস খুলনা মাস্টার্স। হাবিবুল বাশারে ব্যাটে বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসুন্ধরা গ্রুপ ঢাকা বিভাগ মাস্টার্সকে হারিয়েছে তারা ৪ উইকেটে।

টস জিতে আগে ব্যাট করা ঢাকা নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১১৫ রান। জবাবে ১৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন টাইটানস খুলনা। এই জয়ে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকল হাবিবুল বাশারের দলের।

খুলনার হয়ে সাবেক এই অধিনায়ক ৩৩ বলে ২ চার ও ২ ছক্কায়  করেছেন ৩৩ রান। তার সঙ্গে হাসানুজ্জামানের অবদানও কম নয়। তিনি ১৯ বলে ২ ছক্কায় ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।

এর আগে হুমায়ূন কবীরের ৩০ ও শাফাক আল জাবিরের অপরাজিত ১৯ রানের ওপর ভর করে ১৮ ওভারে ১১৫ রান সংগ্রহ করে ঢাকা।

বল হাতে খুলনা মাস্টার্সের জামাল বাবু ২১ রানে নিয়েছেন ৪ উইকেট।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক