আদালতে নয়, মধ্যস্থতায় সমাধান চান স্মিথ-ওয়ার্নাররা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৫:৫৬আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৯:২৬

আদালতে নয়, মধ্যস্থতায় সমাধান চান স্মিথ-ওয়ার্নাররা দেনা-পাওনা সংক্রান্ত জটিলতা না মেটায় ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার  (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। গতকাল (বৃহস্পতিবার)  তাদের দোষারোপ করেন অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় এই কর্মকর্তা। তবে পরদিনই অর্থাৎ আজ পাল্টা জবাব দিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএ। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া সালিশি আদালতের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। এক বিবৃতিতে তারা সালিশের বদলে মধ্যস্থতার পক্ষে মত দিয়েছে। 

বিবৃতিতে এসিএ বলেছে, ‘আমরা গত তিন মাস ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর কাছে নিরপেক্ষ মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আসছিলাম। কিন্তু এখনও কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তাই এসিএ মনে করছে, দেনা-পাওনার জটিলতা মেটাতে মধ্যস্থতাই সঠিক পন্থা। কারণ এতে কোনও ধরনের আইনগত ঝামেলা নেই।’

অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবেও মধ্যস্থতার কথা বলা আছে। আদালতে মীমাংসা না হলেই এই পথে হাঁটার কথা বলেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। কিন্তু এর ফলে সব কিছুতে দীর্ঘসূত্রিতা বাড়বে বলে মনে করে এসিএ, ‘সালিশি ব্যবস্থায় জটিলতা বেশি। আরও বড় বিষয় হচ্ছে সময়। সব কিছু বুঝে নেওয়ার পরই আসবে সিদ্ধান্ত।’

আপাতত  কোনও সমঝোতায় না পৌঁছে প্রস্তাব-পাল্টা প্রস্তাব নিয়ে ব্যস্ত সিএ ও এসিএ। এমনকি এসিএ বলেছে, সমঝোতা না হওয়া পর্যন্ত আগামী অ্যাশেজও রয়েছে ঝুঁকিতে। এই অবস্থায় বাংলাদেশ সফরের কী হবে, তা নিয়ে পরিষ্কার করে কিছু বলছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।–ক্রিকবাজ।   

/এফআইআর/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম