ইংল্যান্ডের নিয়ন্ত্রণে ওভাল টেস্ট

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৭, ২২:৫১আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২৩:০১

অভিষেকে ৫ উইকেট নিলেন জোন্স টোবি রোল্যান্ড-জোন্সের ডানহাতি পেসে দ্বিতীয় দিনই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১২৬ রানে দিনের খেলা শেষ করেছিল তারা। শনিবার তৃতীয় দিন বাকি দুই উইকেটে খুব বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়ারা। ১৭৫ রানে অলআউট হয় তারা। লাঞ্চের আগেই তাদের ‍গুটিয়ে দিলেও দ্বিতীয় ইনিংস খুব বেশিক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। বৃষ্টিতে দিন কেটেছে শেষ দুই সেশনের বেশিরভাগ সময়।

তৃতীয় দিন মরনে মরকেলকে নিয়ে আরও ৩৫ রান যোগ করেছিলেন তেম্বা বাভুমা। জেমস অ্যান্ডারসনের বলে ১৭ রানে মরকেল আউট হলে ভাঙে ৪৭ রানের এ জুটি। আগের দিন ৪ উইকেট পাওয়া জোন্স অভিষেক ম্যাচেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন বাভুমাকে আউট করে। ইনিংস সেরা ৫২ রানে আউট হন প্রোটিয়া ব্যাটসম্যান।

১৬.৪ ওভারে ৪ মেডেনসহ ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন জোন্স। ৩টি পেয়েছেন অ্যান্ডারসন। ১৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংল্যান্ড।

দলীয় ৩০ রানে ওপেনার অ্যালিস্টার কুককে (৭) ফেরান মরকেল। এর পর চা বিরতির খানিক্ষণ আগে নামে দ্বিতীয় দফায় বৃষ্টি। আর বল মাঠে গড়ায়নি। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে দিনের শেষ ঘোষণা করেন আম্পায়াররা। কিটন জেনিংস ও টম ওয়েস্টলের অপরাজিত জুটিতে ১ উইকেটে ৭৪ রানে দিন শেষ করে ইংল্যান্ড। জেনিংস ৩৪ ও ওয়েস্টলে ২৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

৯ উইকেট হাতে রেখে ২৫২ রানে এগিয়ে ইংল্যান্ড। ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম