অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো সিরিজের প্রত্যাশা সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৬:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৭:২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো সিরিজের প্রত্যাশা সাকিবের আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে সফরকারীরা। যদিও সফরটি নিয়ে সংশয়ের কালো মেঘ এখনও কাটেনি। কারণ দেনা-পাওনা নিয়ে একপ্রকার ধর্মঘটে আছেন স্মিথ- ওয়ার্নাররা। সবার প্রত্যাশা, এই সপ্তাহের মধ্যেই বোর্ড-ক্রিকেটারদের মধ্যে চলমান বিরোধের নিষ্পত্তি হবে।

একই প্রত্যাশা সাকিব আল হাসানেরও। এই সিরিজে বাংলাদেশ ভালো খেলবে বলে মনে করেন তিনি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব বলেছেন, ‘আগে অস্ট্রেলিয়া আসুক। বড় একটা বিরতি গেলো। তাদের আসার মাধ্যমে মৌসুম শুরু হবে। আশা করি, অস্ট্রেলিয়া আসবে এবং ভালো একটা সিরিজ হবে।’

তবে অস্ট্রেলিয়া না এলে বিপদে পড়বেন সাকিবরাই! যার ব্যাখ্যা এভাবে দিলেন তিনি, ‘তারা যদি না আসে, তাহলে সরাসরি দক্ষিণ আফ্রিকা গিয়ে খেলতে হবে। আর সেখানে আমাদের জন্য খেলাটা কঠিন হয়ে যাবে।’   

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০তম টেস্ট খেলার কথা সাকিবের। বিশ্বের সেরা অলরাউন্ডার ৪৯টি টেস্ট খেলেছেন। টেস্টের হাফসেঞ্চুরি নিয়ে কী ভাবছেন? সাকিবের নির্লিপ্ত উত্তর, ‘গত কিছুদিন ধরে আমরা বেশ কিছু টেস্ট খেলেছি। নয়তো আমার ৩০ টেস্ট থাকতো। সে হিসেবে মনে হয় ঠিক আছে! আশা করি অস্ট্রেলিয়া আসবে, আমিও ফিট থাকবো এবং ভালো একটা সিরিজ হবে।’

প্রতিটি সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প অত্যন্ত জরুরি বলে মনে করেন সাকিব, ‘প্রতিটি সিরিজের পর যদি দুই-তিন সপ্তাহের ব্রেক হয়, কন্ডিশনিং ক্যাম্প করা যায়, তাহলে খেলোয়াড়দের জন্য ভালো হয়। এতে ফিটনেস বা ব্যক্তিগত সমস্যা নিয়ে নানা কাজ করা যায়। তখন একজন খেলোয়াড় তার ত্রুটিপূর্ণ ব্যাপারগুলো চিহ্নিত করে কাজ করতে পারেন। খেলার মধ্যে থাকলে এগুলো করা যায় না।’

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু হচ্ছে টাইগারদের। এবারের মৌসুমে নতুন কী চাইবেন এমন প্রশ্নে সাকিব বললেন, ‘অবশ্যই উন্নতি চাইবো। গত বছরের তুলনায় আরও ভালো করতে চেষ্টা করবো। উন্নতির তো শেষ নেই। যে জায়গাগুলোতে আমার মন মতো কিছু হয়নি, সেখানে আরও ভালো করতে চাই।’

/আরআই/এফআইআর/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম