স্পিন কোচ হিসেবে বিসিবির পছন্দ ম্যাকগিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ২১:০৪আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২১:২০

স্টুয়ার্ট ম্যাকগিল সর্বকালের সেরা লেগস্পিনার শেন ওয়ার্নের জন্য তার ক্যারিয়ার বিকশিত হতে পারেনি। স্টুয়ার্ট ম্যাকগিলের ক্যারিয়ার শেষ হয়েছিল আক্ষেপ নিয়ে। সেই ম্যাকগিলকে  স্পিন বোলিং কোচ হিসেবে পেতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  অস্ট্রেলিয়া সিরিজের আগেই ঢাকায় আসতে পারেন তিনি।

সাবেক লেগস্পিনার ম্যাকগিলের সঙ্গে এখনও কোনও চুক্তি হয়নি বিসিবির। রবিবার রাতে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘স্টুয়ার্ট ম্যাকগিলের সঙ্গে এখনও আমাদের চুক্তি হয়নি। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যেই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। স্পিন বোলিং কোচ হিসেবে তিনি আমাদের প্রথম পছন্দ। অস্ট্রেলিয়া সিরিজের আগেই তিনি দলের সঙ্গে কাজ শুরু করতে পারেন।’

গত বছর গুলশানের হলি আর্টিজানে হামলার পর ঢাকায় আসতে রাজি হননি টাইগারদের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে। এরপর থেকেই পদটি খালি। ৪৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলা ম্যাকগিলকে দিয়ে পূরণ হতে পারে শূন্যস্থান। যদিও দীর্ঘ মেয়াদে নয়, স্বল্প মেয়াদে তাকে পেতে আগ্রহী বিসিবি। এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, ‘আমরা আপাতত দীর্ঘ মেয়াদে নয়, তিন মাসের জন্য চুক্তি করতে চাই তার সঙ্গে। অস্ট্রেলিয়া সিরিজে স্পিনারদের পারফরম্যান্স দেখেই দীর্ঘমেয়াদি চুক্তিতে যাব।’

টেস্টে ২০৮ ও ওয়ানডেতে ৬টি উইকেট নেওয়া ম্যাকগিল ২০০৬ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেবার ফতুল্লা ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি।  

এদিকে ফিজিও থিহান চন্দ্রমোহনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করবে বিসিবি। চ্যাম্পিয়নস ট্রফির পর ছুটিতে থাকার সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন চন্দ্রমোহন। এখনও সুস্থ হতে পারেননি তিনি, বিসিবিকে দুর্ঘটনার কথাও জানাননি। তবে চুক্তি অনুযায়ী চন্দ্রমোহনের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিতে পারছে না বিসিবি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, ‘চুক্তির কয়েকটি ধারা অনুযায়ী আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত স্থানীয় ফিজিওদের দিয়ে কাজ চালিয়ে নিতে হবে।’

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম