পুরস্কার মানেই অনুপ্রেরণা: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১৯:৩৭আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৯:৪২

ঝুলন গোস্বামীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন মাশরাফি খেলোয়াড়ি জীবনে তিনি কম পুরস্কার পাননি। তবু কলকাতার এবিপি-আনন্দ টেলিভিশন চ্যানেলের ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়ে মাশরাফি বিন মুর্তজা অভিভূত। বাংলাদেশের সফলতম ক্রিকেট অধিনায়ক জানালেন, কীভাবে প্রতিটি পুরস্কার এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় তাকে।

ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য এ পুরস্কার পেয়েছেন মাশরাফি। কলকাতায় গত শনিবার রাতে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীর পর মাশরাফিকে ‘সেরা বাঙালি অধিনায়ক’ হিসেবে উল্লেখ করা হয়।

টাইগারদের ওয়ানডে অধিনায়ককে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। যেখানে ছিল মাশরাফির বেড়ে ওঠা এবং বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প।

একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি পুরস্কারটা পেয়ে দারুণ খুশি, ‘যে কোনও পুরস্কারই মানুষকে ভালো করতে অনুপ্রাণিত করে। এটা খুবই স্বাভাবিক। দেশের জন্য কিছু করতে পারছি, মানুষকে কিছু দিতে পারছি ভেবে খুব ভালো লাগছে। একজন ক্রিকেটার হিসেবে এমন পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবেই।’

এর আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই পুরস্কার পেয়েছিলেন। মাশরাফির আশা, আগামী দিনে বাংলাদেশের আরও অনেকেই ‘সেরা বাঙালি’ পুরস্কার পাবেন, ‘বাংলাদেশ থেকে এখানে এসে এই পুরস্কার নেওয়ার অনুভূতি অন্যরকম। এর আগে আমাদের দেশের দুজন ক্রিকেটার এই পুরস্কার পেয়েছিলেন, এবার আমি পেলাম। আশা করি, ভবিষ্যতে আমাদের আরও অনেক খেলোয়াড় এখানে আসার সুযোগ পাবেন।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম