ওয়ালশের কাছে অনেক শেখার আছে: রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ১৫:৩৯আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৫:৪৪

ওয়ালশের কাছে অনেক শেখার আছে: রুবেল চ্যাম্পিয়নস ট্রফির একেবারে শেষদিকে অদ্ভুত চোট পেয়েছিলেন রুবেল হোসেন। ভারতের বিপক্ষে সেমিফাইনালের পর টিম মিটিং শেষে হোটেলে ফিরে রুমের দরজায় সজোরে ধাক্কা খান বাংলাদেশি পেসার। চোখ ও কানের মাঝখানের হাড় সরে গিয়েছিল তার, অস্ত্রোপচার শেষে এখন তিনি সুস্থ। অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশের ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন কয়েকদিন হলো। মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানালেন, এখন বেশ সুস্থ। নিজের ফিটনেস ফিরে পেতে আশাবাদী তিনি।

দিন দিন শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানালেন রুবেল, ‘এখন পুরোপুরি সুস্থ। কোনো ধরণের কোনো ব্যথা অনুভব করিনি। পুরো রান আপে বল করেছি আজ। আগের দিন শর্ট রান আপে বল করেছিলাম।’

শুরুর দিকে ক্যাম্পে ছিলেন না রুবেল। ওই সময়ের ঘাটতিগুলো কাটিয়ে উঠতে আশাবাদী বাংলাদেশের এ পেসার। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে বেশি বেশি সময় কাটাতে চান তিনি, ‘এখনও অনেক দিন সময় আছে। যেহেতু কয়েকটা বোলিং সেশন মিস করেছি, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। যে কয়টা দিন অনুশীলন আছে, তার (ওয়ালশ) সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব।’

ক্যারিবিয়ান গ্রেটের কাছ থেকে শিক্ষণীয় ব্যাপারগুলো আয়ত্ত করতে চান রুবেল। ওয়ালশের প্রশংসা করে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে তার কাছ থেকে অনেক শেখার আছে। কারণ তার টেস্ট রেকর্ড অনেক ভালো। কীভাবে লাইন-লেন্থে একইভাবে বোলিং করা যায় এবং বড় বড় দলগুলোর বিপক্ষে কীভাবে উইকেট বের করতে হবে এটা নিয়ে কাজ করব।’

বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ায় চলমান দ্বন্দ্বের কারণে থেমে যেতে পারে এ আয়োজন। এসব নিয়ে অবশ্য কোনও দুশ্চিন্তা কাজ করছে না রুবেলের। আপাতত অস্ট্রেলিয়া পরীক্ষার জন্য প্রস্তুতিতেই মনোযোগ তার, ‘আমরা কেউই এটা নিয়ে চিন্তা করছি না। কারা আসবে কী আসবে না সেটা ক্রিকেট বোর্ডের ব্যাপার। অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। না এলে আমাদের কিছু করার নেই।’

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম