চুক্তি না হলে বাংলাদেশ সফর নয়: স্মিথ

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ২০:৫৫আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২০:৫৯

স্মিথের বক্তব্যের পর আরও সংশয় তৈরি হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে এ যেন বর্ষাকালের মেঘ! কখন যে মুষলধারে বৃষ্টি নামবে বোঝা মুশকিল। মেঘ কাটিয়ে সূর্যের ঝলমলে রোদের দেখা পাওয়া যাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিস থেকে। বৃষ্টির মতো অবিরাম শুধু হতাশাজনক খবরই মিলছে। বাংলাদেশ সফর নিয়ে তাই ‘বজ্রবিদ্যুতে’ বারবার কেঁপে উঠছে ক্রিকেট অস্ট্রেলিয়ার আকাশ। এবার কাঁপল স্টিভেন স্মিথের ঝাঁকুনিতে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে জমাট বাঁধা সংশয়ের মেঘ আরও কালো রূপ ধারণ করেছে স্মিথের মন্তব্যে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ সফরে আসবেন না তারা।

ভাসা ভাসা অনেক কথা শোনা গেছে এতদিন। কোনও খেলোয়াড়ের কাছ থেকে স্পষ্ট কোনও মন্তব্য পাওয়া যায়নি আর্থিক বিষয় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে চলমান ঝামেলা নিয়ে। খোলস ছেড়ে এবার বেরোলেন স্মিথ। নিজেদের দাবি না মানা পর্যন্ত বোর্ডকে কোনও ছাড় না দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যানের। ১৮ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া দলের। তবে দাবি করা আর্থিক বিষয় মেনে সিএ নতুন চুক্তি করলেই বাংলাদেশে আসবেন স্মিথ-ওয়ার্নাররা।

‘ফক্স স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ সফর নিয়ে স্মিথের স্পষ্ট কথা, ‘(বাংলাদেশে) যেতে চাই, কিন্তু অনেক দিন ধরেই আমরা বলে আসছি, আগে চুক্তির বিষয়টি শেষ করতে হবে।’ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সফরে যাওয়া ‘অন্যায়’ হবে বলেই মন্তব্য করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কিন্তু কেন? স্মিথের ব্যাখ্যা, “আমার মনে হয় না বিষয়টি ন্যায্য হবে। (অস্ট্রেলিয়া) ‘এ’ দল নিজেদের অবস্থানে এতটাই শক্ত ছিল যে তারা (দক্ষিণ আফ্রিকা) সফরে যায়নি। তাদের মতো আমাদেরও নিজেদের অবস্থান থেকে সরে যাওয়া ঠিক হবে বলে মনে হয় না।’

সোজা কথায়, বাংলাদেশ সফরের চেয়ে স্মিথ এখন বেশি ভাবছেন আর্থিক বিষয় নিয়ে চলমান ঝামেলা মিটিয়ে নতুন চুক্তি নিয়ে। বোর্ডের সঙ্গে নতুন চুক্তি হলে তবেই তাদের ভাবনায় থাকবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী ম্যানেজার প্যাট হাওয়ার্ডকে নিজের ভাবনার কথাও জানিয়েছেন তিনি, ‘সিএ বিষয়টি জানে। প্যাট হাওয়ার্ডকে আমি ব্যক্তিগতভাবে বলেছি, চুক্তি স্বাক্ষর না হলে কীভাবে এটা (বাংলাদেশ সফর) হবে।’

২০০৬ সালের পর অস্ট্রেলিয়া কখনও আসেনি বাংলাদেশ সফরে। এখন যে সিরিজের কথা আলোচনা হচ্ছে, সেটা আসলে হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু অস্ট্রেলিয়া তখন বাংলাদেশে আসতে চায়নি নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায়। সেবার ছিল নিরাপত্তাজনিত শঙ্কা, আর এবার চলছে বোর্ড-খেলোয়াড়দের দ্বন্দ্ব। ক্রিকইনফো 

কেআর/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম