ম্যাচসেরা হওয়ার পরই জাদেজা নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ২১:৪১আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২১:৪১

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারবেন না জাদেজা শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জিতেছে ভারত। এই জয়ে বড় অবদান রবীন্দ্র জাদেজার। ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকায় তিনি ছিলেন সমান উজ্জ্বল। অপরাজিত ৭০ রানের চমৎকার ইনিংস খেলার পাশাপাশি ম্যাচে তার শিকার ৭ উইকেট। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও এনে দিয়েছে জাদেজাকে। কিন্তু পুরস্কার জয়ের উচ্ছ্বাস মিলিয়ে যাওয়ার আগেই একটা দুঃসংবাদ পেয়েছেন। শৃঙ্খলাভঙ্গের অপরাধে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তির কারণে তিনি খেলতে পারবেন না তৃতীয় ও শেষ টেস্টে। পাল্লেকেলেতে শেষ টেস্ট শুরু হবে ১২ আগস্ট।

জাদেজার শৃঙ্খলাভঙ্গের ঘটনাটি হয়েছিল ম্যাচের তৃতীয় দিনে, শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৫৮তম ওভারে। তখন বল করছিলেন জাদেজা, ব্যাটসম্যান ছিলেন মালিন্দা পুষ্পাকুমারা। পুষ্পাকুমারার রক্ষণাত্মক শট এসেছিল জাদেজার কাছে। সঙ্গে-সঙ্গে ব্যাটসম্যানকে লক্ষ্য করে বল ছুড়ে মারেন তিনি। অথচ ব্যাটসম্যান তখন ছিলেন ক্রিজের মধ্যে। দুই ফিল্ড আম্পায়ার রড টাকার ও ব্রুস ওক্সেনফোর্ডের মতে, জাদেজার বল ছুড়ে মারার ধরন ছিল ‘বিপজ্জনক’।

গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টে আচরণবিধি ভঙ্গ করে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন জাদেজা। কলম্বো টেস্টে আচরণবিধির ২.২.৮ ধারা ভঙ্গ করায় ২৪ মাসের মধ্যে তার নামে যুক্ত হলো আরও তিনটি ডিমেরিট পয়েন্ট। দুই বছরে চারটি ডিমেরিট পয়েন্ট মানেই নিষেধাজ্ঞা।

আইসিসির নিয়ম অনুযায়ী- ৪টি ডিমেরিট পয়েন্ট দুটি সাসপেনশন পয়েন্টের সমান, যার শাস্তি একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। আর ৮টি ডিমেরিট পয়েন্ট চারটি সাসপেনশন পয়েন্টের সমান, যার শাস্তি দুটি টেস্ট বা চার ওয়ানডে বা চার টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। ২০১৮ সালের অক্টোবরের মধ্যে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেলে চারটি সাসপেনশন পয়েন্ট হবে জাদেজার।

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম