সুমাথিপালার বিরুদ্ধে তদন্তের দাবি রানাতুঙ্গার

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ১৬:৪৭আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৬:৪৭

সুমাথিপালার বিরুদ্ধে তদন্তের দাবি রানাতুঙ্গার খারাপ সময় যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটে। সাম্প্রতিক সময়ে বলার মতো সফলতা তাদের নেই। সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এজন্য দোষ দিচ্ছেন দেশের ক্রিকেট প্রধানকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে এ ব্যাপারে তদন্তের দাবি জানান তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে আগেভাগে বিদায় নেওয়ার পর দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরে যায় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্টে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় তারা। বিরাট কোহলিদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ ইনিংসে হেরেছে স্বাগতিকরা। রানাতুঙ্গার মতে, জাতীয় দলে ‘যথার্থ শৃঙ্খলা’ নেই বলে শ্রীলঙ্কার ক্রিকেটের এ ভয়াবহ অবস্থা।

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালাকে এজন্য দায়ী করছেন ৫৩ বছর বয়সী। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বলেছেন, বোর্ডের কার্যালয়ে আর দায়িত্ব পালন করা উচিত নয় বর্তমান প্রধানের।

এএফপি’কে রানাতুঙ্গা বলেছেন, ‘দলে যথার্থ শৃঙ্খলা আর নেই। (কিন্তু) এসব জুয়াসংশ্লিষ্টতার জন্য ক্রিকেটারদের দোষ দেওয়ার কোনও মানে নেই। প্রথমে বোর্ড কর্মকর্তাদের ঠিক করতে হবে।’

কয়েকটি সংবাদমাধ্যমে জানা গেছে, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে বেশ কয়েকজন শ্রীলঙ্কান খেলোয়াড়ের বিরুদ্ধে। এজন্য কর্মকর্তা, আম্পায়ার ও খেলোয়াড়দের কেউ কেউ নিষিদ্ধ হয়েছেন; কেউ বা জরিমানা দিয়েছেন। এসব বিষয়ে সংশ্লিষ্টতার দায়ে সুমাথিপালার বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন রানাতুঙ্গা, ‘এসব লোকেরা (শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজমেন্ট) মানদন্ড অনুযায়ী কতটা নৈতিক, সেটা পরীক্ষা করার সাহস আইসিসির আছে কি না আমি জানতে চাই।’

আইসিসি এনিয়ে কোনও বক্তব্য দেয়নি। সুমাথিপালা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছেন রানাতুঙ্গা।

এর আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পাতানোর অভিযোগ আনেন রানাতুঙ্গা। এনিয়ে আইসিসিকে তদন্তের দাবি জানান তিনি, যে ম্যাচে ভারতের বিপক্ষে ভালো শুরু করেও হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্য নিউজ

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম