বাংলাদেশ সিরিজের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না লেহম্যান

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ১৬:১৬আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৬:৪০

অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান আর্থিক ঝামেলার কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোনও সিরিজ না থাকায় এমনিতেই ব্যস্ততা ছিল না খেলোয়াড়দের। তার সঙ্গে নতুন চুক্তিতে সমঝোতা না হওয়ায় দুই মাস ব্যাট হাতেই নেননি স্টিভেন স্মিথ! ‘দুই মাস ব্যাটে হাত দেইনি’- দিন দুয়েক আগে অধিনায়কের অমন মন্তব্যের পরও বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতিতে কোনও ঘাটতি দেখছেন না অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান। আজ (বৃহস্পতিবার) থেকে ডারউইনে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্প দিয়ে দল পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে বিশ্বাস সাবেক এই ব্যাটসম্যানের।

আর্থিক আলোচনায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) সমঝোতায় পৌঁছালে বাংলাদেশ সফর নিয়ে কেটে যায় অনিশ্চয়তা। তার আগে খেলোয়াড়রা সাফ জানিয়ে দিয়েছিল, চুক্তিতে তাদের শর্ত মানলেই কেবল হবে বাংলাদেশ সফর। অবশ্য বোর্ডের সঙ্গে ঝামেলা থাকলেও অনুশীলন করে গেছেন খেলোয়াড়রা। তাই লেহম্যান আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন, ‘চুক্তি নিয়ে আলোচনার সময়ও এমনকি খেলোয়াড়রা অনুশীলন ও প্রস্তুতির মধ্যে ছিল, এর মানে হলো ওরা খেলার মধ্যে ছিল। তাই ফিটনেসের দিক থেকে বলা যায় ম্যাচের আগে খেলোয়াড়রা ফিট ও শক্তিশালী। এখন যেটা দরকার, সেটা হলো তাদের দক্ষতার জায়গাটা বাড়ানো।’

২০০৬ সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটো ম্যাচই জিতেছিল রিকি পন্টিংয়ের দল। এক যুগেরও বেশি সময় পর আবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়াকে এবার দিতে হবে কঠিন পরীক্ষা। ‘বড় দল’ হয়ে ওঠা টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে তাই প্রস্তুতিটা ভীষণ দরকার অস্ট্রেলিয়ার। বোর্ডের সঙ্গে আর্থিক ঝামেলায় ঠিকঠাক অনুশীলন না হলেও লম্বা এই ছুটিটা খেলোয়াড়দের সতেজভাবে মাঠে ফেরাবে বলে মনে করলেন লেহম্যান। তার কাছে এই বিরতিটা ইতিবাচকই, ‘অনেক খেলোয়াড়দের এই বিরতিটা খুব ভালো কাজে দিয়েছে। গ্রীষ্মের লম্বা সূচিতে লম্বা ভ্রমণ ক্লান্তি শেষে এখন সতেজ মনে খেলতে পারবে।’

ডারউইনে ৭ দিনের প্রস্তুতি ক্যাম্প সেরে বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়বেন স্মিথরা। দেশের মাটিতে প্রস্তুতির পর মিরপুরে প্রথম টেস্টের আগেও অস্ট্রেলিয়া বেশ খানিকটা সময় পাবে নিজেদের গুছিয়ে নিতে। ১৮ আগস্ট ঢাকায় পা রাখার পর প্রথম টেস্টে সফরকারীরা মাঠে নামবে ২৭ আগস্ট। মাঝের ৮ দিনের প্রস্তুতির দিকেই নজর অস্ট্রেলিয়ান কোচের, ‘অনুশীলনের জন্য অনেকটা সময় পাবো আমরা। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়ার সময় পাবো। প্রথম ম্যাচের ৮-৯ দিন আগে আমরা ঢাকায় পৌঁছাবো, দেখা যাক তখন আবহাওয়া-পরিস্থিতি কেমন থাকে ওখানে।’ ক্রিকেট ডটকম

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম