মিরাজের দলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১১:৩৫আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১১:৪১

কলিন মুনরো করেছেন ৪৭ বলে ৭০* অপেক্ষা আরও বাড়ল মেহেদী হাসান মিরাজের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শনিবার সকালের ম্যাচেও সুযোগ হয়নি তার। তবে সতীর্থদের সঙ্গে জয় উৎসবের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স শনিবারও যেমন পেয়েছে সহজ জয়। কলিন মুনরোর তাণ্ডবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মিরাজের দল জিতেছে ৩ উইকেটে। ২০ ওভারে গায়ানার ৭ উইকেটে করা ১৫৬ রানের জবাবে ১ ওভার আগেই জয় নিশ্চিত করে ত্রিনবাগো ৩ উইকেট হারিয়ে।

যার কারণে একাদশে জায়গা পাচ্ছেন না মিরাজ, সেই শাদাব খান আলো ছড়িয়েই যাচ্ছেন। গানায়ার বিপক্ষেও বল হাতে দারুণ সফল পাকিস্তানি এই স্পিনার। ৪ ওভারে মাত্র ২৮ রান নিয়ে ৪ উইকেট তুলে নিয়ে তিনিই আসলে বাড়তে দেননি গায়ানার স্কোর। শাদাবের সঙ্গে সুনিল নারিনের (২/১৬) স্পিন ঘূর্ণির আগে শুরুটা কিন্তু দারুণ হয়েছিল তাদের। মার্টিন গাপটিল (২৪) ও চ্যাডউইক ওয়ালটনের (৩৬) ইনিংস দুটির পর গায়ানার আর কোনও ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। তবে শেষ দিকে কিমো পল (৭ বলে ১৪*) ও রায়াড এমরিটের (৬ বলে ১১*) ছোট্ট ঝড়ে তাদের ইনিংস শেষ হয় ১৫৬ রানে।

জবাবে ত্রিনবাগো শুরুতেই হারায় ব্রেন্ডন ম্যাককালামের উইকেটটি (০)। যদিও খুব একটা সুবিধা হয়নি গায়ানার। নারিন ও মুনরো মিলে তৈরি করেন জয়ের পথ। নারিন ২২ বলে ২৩ রান করে আউট হলেও মুনরো অপরাজিত ছিলেন ৭০ রানে। ৪৭ বলে ৫ চার ও ৫ ছক্কায় সাজানো দুর্দান্ত ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কিউই ব্যাটসম্যান। দিনেশ রামদিনের অবদানও কম নয়। ২৩ বলে ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় হার না মানা ৪২ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম