হ্যাজলউডের চোখে বাংলাদেশ বিশ্বমানের দল

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ২১:৩০আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২১:৩২

হ্যাজলউডের চোখে বাংলাদেশ বিশ্বমানের দল ইনজুরিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে দলের সঙ্গী হতে পারবেন না দুই পেসার মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন। তাদের অভাব ঘোচানোর দায়িত্বটা এখন পড়েছে জশ হ্যাজলউডের কাঁধে। তবে বাড়তি এ দায়িত্বকে বোঝা ভেবে বিচলিত হচ্ছেন না ডানহাতি এ পেসার। অ্যাশেজ সিরিজে জায়গা পাকা করতে এ সফরকে সুযোগ হিসেবে দেখছেন হ্যাজলউড। ‘বিশ্বমানের বাংলাদেশের’ বিপক্ষে ভালো কিছু করতে চান তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজে স্টার্ক ও প্যাটিনসন না থাকায় পেস আক্রমণের নেতৃত্ব দেবেন হ্যাজলউড। পেস বোলিংয়ে তাকে সঙ্গ দেবেন প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড। স্পিনের দায়িত্ব নেবেন নাথান লিয়ন, অ্যাশটন আগার ও মিচেল সুয়েপসন। হ্যাজলউড তার সতীর্থ বোলারদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকতে চান পারফরম্যান্স দিয়ে।

ডারউইনে অনুশীলন ক্যাম্পে রবিবার হ্যাজলউড জানালেন, পেস বিভাগের নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী তিনি। প্রাণবন্ত এ পেসার বলেছেন, ‘আমাদের দলে অল্প কয়েকজন পেসার। স্পিনাররাও আছেন বেশ কয়েকজন। আমরা সবাই একসঙ্গে খাটছি। আমি মনে করি আমরা ভালো করব। পেস বিভাগের নেতৃত্বে আমি নিজেকে দেখছি।’

এর পরই হ্যাজলউডের কণ্ঠে সতর্কবার্তা। দেশের মাটিতে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর জেনেছেন তিনি। সর্বশেষ দেশের মাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতে সিরিজ ১-১ এ ড্র করার খবর গেছে ২৬ বছর বয়সী পেসারের কানে। তাই বাংলাদেশকে মোটেও হালকাভাবে দেখছেন না তিনি। ৩০ টেস্টে ১১৮ উইকেট নেওয়া এ পেসার বলেছেন, ‘তারা বিশ্বমানের একটি দল। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা বেশ কিছু ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এছাড়া ঘরের মাঠে তারা খুব ভালো টেস্ট খেলে। নিশ্চয়ই আমরা তাদের হালকাভাবে নিতে পারি না।’ হিন্দুস্তান টাইমস, ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম