‘তামিমের ইনজুরি গুরুতর নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ২২:৩২আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২২:৩৮

তামিম ইকবাল যত ‘অদ্ভুত’ ইনজুরি যেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গী! গত জুনে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের পর হোটেলের দরজায় ধাক্কা খেয়ে রুবেল হোসেনের বাম চোখ আর কানের মাঝখানের হাড় সরে গিয়েছিল। এবার তামিম ইকবাল ‘মাঠের বাইরের’ ইনজুরির শিকার। তবে দেশের সেরা ওপেনারের চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে রান আউট হয়ে ফেরার পর ‘অদ্ভুত’ ইনজুরিতে পড়েন তামিম। হতাশ হয়ে ড্রেসিং রুমের দরজায় ব্যাট দিয়ে আঘাত করেছিলেন তিনি। দরজার সঙ্গে থাকা কাচ ভেঙে একটি টুকরা ঢুকে যায় তার পেটে। চারটি সেলাই নিয়ে আপাতত বিশ্রামে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।

সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। দুই টেস্টের সিরিজকে সামনে রেখে রবিবার ক্রিকেটাররা অনুশীলন করলেও স্বাভাবিকভাবেই তামিম ছিলেন না। তবে এ নিয়ে চিন্তিত নন নান্নু। প্রধান নির্বাচকের বিশ্বাস, কয়েক দিন বিশ্রাম নিলেই তামিম পুরোপুরি সেরে উঠবেন, ‘তামিমের ইনজুরি তেমন গুরুতর নয়। আশা করছি কয়েক দিনের মধ্যে সেরে উঠে সে অনুশীলন শুরু করতে পারবে।’

আগামী ১৬ ও ১৭ আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচে তামিমের খেলার ব্যাপারেও  নান্নু আশাবাদী, ‘আজ বা আগামীকাল তামিমের সেলাই কাটা হবে। তারপরই তার  অবস্থা বোঝা যাবে। তবে আমি নিশ্চিত, তার বড় ধরনের কোনও সমস্যা হয়নি। অনুশীলন শুরু করতে না পারলেও শেষ প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাবে।’

অস্ট্রেলিয়া সিরিজে তামিমকে পাওয়ার আশা জানিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য, ‘তামিমের ইনজুরি আমাদের জন্য অবশ্যই ভয়ের বিষয়। কারণ সে আমাদের দলের সেরা খেলোয়াড়। তবে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

আগামী ১৮ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম, শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক