বাংলাদেশে বোলার ম্যাক্সওয়েলকেও চান স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৭, ১৪:২৩আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৪:৪১

গ্লেন ম্যাক্সওয়েল এ বছরের শুরুতে ভারতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দারুণ ওই ইনিংসের কারণে দলে তার জায়গা পাকা হয়ে গেছে। কিন্তু ওই সফরে এ অলরাউন্ডারের হাতে সেভাবে বল না দেখে বিস্মিত হয়েছিল অনেকে। এনিয়ে প্রশ্নও শুনেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ডারউইনে প্রস্তুতি ক্যাম্পে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অসি অধিনায়ক। বাংলাদেশ সফরে ম্যাক্সওয়েলকে বল হাতে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

ম্যাক্সওয়েল অলরাউন্ডার হলেও ভারতে তৃতীয় ও চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার ২৮৭.৪ ওভারের মধ্যে মাত্র ৬ ওভার বল করেছিলেন। এ মৌসুমে ৭ ওয়ানডে খেললেও কোনও বল করতে দেখা যায়নি এ অফ স্পিনারকে। স্মিথ বলেছেন, আরেক অফ স্পিনার নাথান লিয়ন দুর্দান্ত ফর্মে আছেন বলেই বোলিং ক্রিজে সুযোগ পাচ্ছেন না ম্যাক্সওয়েল।

তবে অফ স্পিনে সুফল পেলে বাংলাদেশে ম্যাক্সওয়েল সুযোগ পেতে পারেন। এমনটাই বলে রেখেছেন স্মিথ, ‘ওই সফরে (ভারত) আমাদের ছিল নাথান। সে একই রকম বল করে এবং খুব ভালো করছিল। তাই আমি তার (ম্যাক্সওয়েল) সুযোগ দেখিনি। কিন্তু কে জানে, যদি সে ভালো বোলিং করে এবং অফ স্পিনাররা দারুণ করে তাহলে নিশ্চয় সে অনেক সুযোগ পাবে। আশা করি সে তার বোলিং নিয়ে কাজ করবে। বল ভালো করতে থাকলে আমাদের হাতে আরও একটি বিকল্প থাকবে।’

ম্যাক্সওয়েলও প্রস্তুত বোলিং করতে। এজন্য কাজ করে যাচ্ছেন তিনি। বোলিং কৌশলে কিছুটা পরিবর্তন এনে দলে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত হতে চান এ অফ স্পিনার, ‘এই সফরে (বাংলাদেশ) আমি খেলতে চাই। আশা করি দেখাতে পারব যে বোলিং নিয়ে অনেক কাজ করেছি। আমি বোলিং করতে চাই। আমি রান আপ কিছুটা ছোট করেছি। দলের ৬ নম্বর জায়গা পাকা করতে আমার জন্য বোলিং হবে বাড়তি যোগ্যতা।’

আগামী ২৭ আগস্ট ও ৪ সেপ্টেম্বর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম